Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Richa Chadha:বিক্ষোভে ‘আরশোলা’দের মেকআপ ক্লাস! ক্যামেরাকে ফাঁকি দিতে কী শেখালেন রিচা চড্ডা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬
 Richa Chadha:বিক্ষোভে ‘আরশোলা’দের মেকআপ ক্লাস! ক্যামেরাকে ফাঁকি দিতে কী শেখালেন রিচা চড্ডা?
রিচা চড্ডার মেক আপ টিউটোরিয়াল। সংগৃহীত ছবি

নয়াদিল্লিঃ বিক্ষোভের ময়দানে এবার এল মেকআপের টোটকা! দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে নেটমাধ্যমে অভিনব ভিডিও নিয়ে হাজির অভিনেত্রী রিচা চড্ডা। আরশোলার মুখের আদল বদলে দেওয়ার কটাক্ষের আবহে বিক্ষোভকারীদের জন্য মেকআপ টিউটোরিয়াল ভাগ করেছেন তিনি। 


এক্স হ্যান্ডলে নিজের ভিডিওটি শেয়ার করে রিচা লেখেন, “প্রিয় বিক্ষোভকারীরা, যেহেতু সম্মতি ছাড়াই আপনাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে, তাই নজরদারি ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাকে এড়াতে মেকআপ ব্যবহার করে দেখতে পারেন। রইল একটি টিউটোরিয়াল।” পাশাপাশি আন্দোলনকারীদের সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেছেন রিচা। বিশেষ করে মহিলাদের সঙ্গে পেপার স্প্রে রাখার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। 


শনিবার দিল্লির ডিডিইউ মার্গে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। এছাড়াও, এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তবে এই বিক্ষোভের আগেও সমাজমাধ্যমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন রিচা। অভিনেত্রী লেখেন, “সীমান্তে এত বিধিনিষেধ, যাতায়াতের উপর একাধিক নিষেধাজ্ঞার অর্থ, বাইরের এলাকার মানুষ কেন্দ্রীয় অংশে আসতে পারবেন না। কিন্তু যাঁরা শহরে থাকেন, তাঁদের বিপুল সংখ্যায় যোগ দেওয়া উচিত।” 

বিষয় : CJP Protest Richa Chadha

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


Richa Chadha:বিক্ষোভে ‘আরশোলা’দের মেকআপ ক্লাস! ক্যামেরাকে ফাঁকি দিতে কী শেখালেন রিচা চড্ডা?

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
নয়াদিল্লিঃ বিক্ষোভের ময়দানে এবার এল মেকআপের টোটকা! দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে নেটমাধ্যমে অভিনব ভিডিও নিয়ে হাজির অভিনেত্রী রিচা চড্ডা। আরশোলার মুখের আদল বদলে দেওয়ার কটাক্ষের আবহে বিক্ষোভকারীদের জন্য মেকআপ টিউটোরিয়াল ভাগ করেছেন তিনি। এক্স হ্যান্ডলে নিজের ভিডিওটি শেয়ার করে রিচা লেখেন, “প্রিয় বিক্ষোভকারীরা, যেহেতু সম্মতি ছাড়াই আপনাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে, তাই নজরদারি ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাকে এড়াতে মেকআপ ব্যবহার করে দেখতে পারেন। রইল একটি টিউটোরিয়াল।” পাশাপাশি আন্দোলনকারীদের সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেছেন রিচা। বিশেষ করে মহিলাদের সঙ্গে পেপার স্প্রে রাখার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। শনিবার দিল্লির ডিডিইউ মার্গে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। এছাড়াও, এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তবে এই বিক্ষোভের আগেও সমাজমাধ্যমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন রিচা। অভিনেত্রী লেখেন, “সীমান্তে এত বিধিনিষেধ, যাতায়াতের উপর একাধিক নিষেধাজ্ঞার অর্থ, বাইরের এলাকার মানুষ কেন্দ্রীয় অংশে আসতে পারবেন না। কিন্তু যাঁরা শহরে থাকেন, তাঁদের বিপুল সংখ্যায় যোগ দেওয়া উচিত।” 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত