Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Abhishek Banerjee: বিলবোর্ড কাণ্ডে দ্বিতীয়বার থানায় হাজিরা অভিষেকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬
Abhishek Banerjee: বিলবোর্ড কাণ্ডে দ্বিতীয়বার থানায় হাজিরা অভিষেকের
থানায় হাজিরা অভিষেকের। নিজস্ব ছবি

কলকাতা: ক্যামাক স্ট্রিটের বিতর্কিত বিলবোর্ড খোলার সময় পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা এবং হেনস্থার অভিযোগে ফের কলকাতা পুলিশের  মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার ঠিক সকাল ১১টায় এক আইনজীবীকে সঙ্গে নিয়ে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন তিনি। গত সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, আইনি প্রস্তুতির জন্য তিনি ইমেল মারফত ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিয়েছিলেন। 

সেই মতো বুধবারেও নির্ধারিত সময়ে থানায় পৌঁছে যান অভিষেক। তবে গাড়ি থেকে নেমে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই উত্তর না দিয়ে সরাসরি থানার ভেতরে প্রবেশ করেন তিনি। এর আগেও গত ১ সেপ্টেম্বর এই একই মামলায় টানা পাঁচ ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জেরা করেছিলেন তদন্তকারী অফিসাররা।

গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দলীয় দফতরের সামনে একটি বড় বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। কলকাতা পুরসভার দাবি ছিল, ওই বিলবোর্ডটি সম্পূর্ণ ‘বেআইনি’ এবং নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। 

কিন্তু পুরকর্মী ও পুলিশ তা খুলতে গেলে বাধা দেন অভিষেকের অনুগামী ও নিরাপত্তারক্ষীরা। অভিযোগ ওঠে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে সিঁড়িতেই একাধিক পুলিশকর্মী পড়ে যান, এমনকি মারধরও করা হয়। এই ঘটনায় কলকাতা পুরসভার তরফে শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের করা হয়। সেই মামলার তদন্তেই দ্বিতীয়বারের জন্য পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো তৃণমূলের এই শীর্ষ নেতাকে।

তদন্তকারী সূত্রে খবর, গত ৭ অক্টোবর পুলিশ নোটিস নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে গেলেও সেসময় তিনি দিল্লি থাকায় নোটিস গ্রহণ করা হয়নি। তিনি ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে ছিলেন। 

এর পর গত শনিবার তিনি কলকাতায় ফিরলে, রবিবার পুলিশ ফের তাঁর বাড়িতে গিয়ে নতুন করে হাজিরার নোটিস সাঁটিয়ে দিয়ে আসে। আজ সেই নোটিসের মেয়াদ মেনেই থানায় হাজিরা দেন অভিষেক।

বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফায় এই জেরা সম্পন্ন হওয়ার পর এবার পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। রাজনৈতিক মহলের মতে, এই হাই-প্রোফাইল মামলার জেরে আগামী দিনে রাজ্য রাজনীতিতে চাপানউতোর আরও অনেকটাই বাড়বে।

বিষয় : #AbhishekBanerjee #CamacStreetCase #KolkataPolice #TMC #KolkataMunicipalCorporation #BillboardControversy #LegalTrouble #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


Abhishek Banerjee: বিলবোর্ড কাণ্ডে দ্বিতীয়বার থানায় হাজিরা অভিষেকের

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: ক্যামাক স্ট্রিটের বিতর্কিত বিলবোর্ড খোলার সময় পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা এবং হেনস্থার অভিযোগে ফের কলকাতা পুলিশের  মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার ঠিক সকাল ১১টায় এক আইনজীবীকে সঙ্গে নিয়ে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন তিনি। গত সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, আইনি প্রস্তুতির জন্য তিনি ইমেল মারফত ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিয়েছিলেন। সেই মতো বুধবারেও নির্ধারিত সময়ে থানায় পৌঁছে যান অভিষেক। তবে গাড়ি থেকে নেমে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই উত্তর না দিয়ে সরাসরি থানার ভেতরে প্রবেশ করেন তিনি। এর আগেও গত ১ সেপ্টেম্বর এই একই মামলায় টানা পাঁচ ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জেরা করেছিলেন তদন্তকারী অফিসাররা।গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দলীয় দফতরের সামনে একটি বড় বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। কলকাতা পুরসভার দাবি ছিল, ওই বিলবোর্ডটি সম্পূর্ণ ‘বেআইনি’ এবং নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। কিন্তু পুরকর্মী ও পুলিশ তা খুলতে গেলে বাধা দেন অভিষেকের অনুগামী ও নিরাপত্তারক্ষীরা। অভিযোগ ওঠে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে সিঁড়িতেই একাধিক পুলিশকর্মী পড়ে যান, এমনকি মারধরও করা হয়। এই ঘটনায় কলকাতা পুরসভার তরফে শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের করা হয়। সেই মামলার তদন্তেই দ্বিতীয়বারের জন্য পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো তৃণমূলের এই শীর্ষ নেতাকে।তদন্তকারী সূত্রে খবর, গত ৭ অক্টোবর পুলিশ নোটিস নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে গেলেও সেসময় তিনি দিল্লি থাকায় নোটিস গ্রহণ করা হয়নি। তিনি ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে ছিলেন। এর পর গত শনিবার তিনি কলকাতায় ফিরলে, রবিবার পুলিশ ফের তাঁর বাড়িতে গিয়ে নতুন করে হাজিরার নোটিস সাঁটিয়ে দিয়ে আসে। আজ সেই নোটিসের মেয়াদ মেনেই থানায় হাজিরা দেন অভিষেক।বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফায় এই জেরা সম্পন্ন হওয়ার পর এবার পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। রাজনৈতিক মহলের মতে, এই হাই-প্রোফাইল মামলার জেরে আগামী দিনে রাজ্য রাজনীতিতে চাপানউতোর আরও অনেকটাই বাড়বে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত