Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Jhilam Gupta: কান্নায় ভাসল বিগ বসের ঘর, হঠাৎ বিদায় ঝিলমের! কি হয়েছে তাঁর?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬
Jhilam Gupta: কান্নায় ভাসল বিগ বসের ঘর, হঠাৎ বিদায় ঝিলমের! কি হয়েছে তাঁর?
ফাইল চিত্র

কলকাতা: বিগ বসের ঘরে হঠাৎ করেই ছন্দপতন! হাসি, মজা আর বিনোদনে ভরিয়ে রাখা ঝিলম গুপ্তকে মাঝপথেই বিদায় জানাতে হল ‘বিগ বস’ হাউস থেকে। সপ্তাহের শুরুতেই প্রিয় প্রতিযোগীর এমন আকস্মিক বিদায়ে মন খারাপ তাঁর অনুরাগীদের। তবে শুধু বিদায় নয়, ঝিলমের শারীরিক অবস্থা নিয়েও চিন্তায় রয়েছেন অনেকে। ঠিক কী হয়েছে তাঁর? কেনই বা তাঁকে ঘর ছাড়ার নির্দেশ দিলেন বিগ বস?

জানা গিয়েছে, পিত্তথলিতে পাথরের সমস্যা বেড়ে যাওয়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন ঝিলম। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

পিত্তথলিতে পাথর, অস্ত্রোপচার প্রয়োজন ঝিলমের

ঝিলমের অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মধ্যে। এই পরিস্থিতিতে মেয়ের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা। সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঝিলমের পিত্তথলির পাথর বড় হয়ে গিয়েছে। সেই কারণে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এবং অস্ত্রোপচার করাতে হবে।


মেয়ের অসুস্থতার কারণে বিগ বস ছাড়তে হওয়ার ঘটনায় যখন অনেকে দুঃখ প্রকাশ করছেন, তখন একাংশের কটাক্ষও নজরে এসেছে। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ঝিলমের বাবা। যারা মেয়ের বিদায়ে আনন্দ করছেন, তাঁদের উদ্দেশেও কটাক্ষের সুরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

হঠাৎ করে ঝিলমকে ঘর ছাড়ার নির্দেশ দেওয়ায় কার্যত মন খারাপ হয়ে যায় বাকি প্রতিযোগীদের।ঘর ছাড়ার আগে সহ-প্রতিযোগীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন ঝিলম। একে একে সবাইকে জড়িয়ে ধরেন তিনি। সেই সময় আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। জীতু কমল, নিরঞ্জন, মনামী, ভরত কল-সহ অন্য প্রতিযোগীদের চোখেও জল দেখা যায়।

ঝিলমের বিদায়ের মুহূর্তে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের সঙ্গে বসে চোখের জল সামলে মা দুর্গার আগমনী গান গেয়ে ওঠেন তিনি। তাঁর সঙ্গে গলা মেলান অন্য প্রতিযোগীরাও। কান্না আর গানের সুরে ভরে ওঠে বিগ বসের ঘর। ঝিলম গুপ্তের এই আকস্মিক বিদায় যে বিগ বসের ঘরের পরিবেশে বড়সড় পরিবর্তন আনল, তা বলাই যায়। তবে এই মুহূর্তে প্রতিযোগিতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাঁর সুস্থ হয়ে ওঠা। অনুরাগীরাও চাইছেন, দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন তাঁদের প্রিয় ঝিলম।

বিষয় : contentcreator BIGBOSSBANGLA JHILAMGUPTA INTERNATIONALREALITY SHOW

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


Jhilam Gupta: কান্নায় ভাসল বিগ বসের ঘর, হঠাৎ বিদায় ঝিলমের! কি হয়েছে তাঁর?

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: বিগ বসের ঘরে হঠাৎ করেই ছন্দপতন! হাসি, মজা আর বিনোদনে ভরিয়ে রাখা ঝিলম গুপ্তকে মাঝপথেই বিদায় জানাতে হল ‘বিগ বস’ হাউস থেকে। সপ্তাহের শুরুতেই প্রিয় প্রতিযোগীর এমন আকস্মিক বিদায়ে মন খারাপ তাঁর অনুরাগীদের। তবে শুধু বিদায় নয়, ঝিলমের শারীরিক অবস্থা নিয়েও চিন্তায় রয়েছেন অনেকে। ঠিক কী হয়েছে তাঁর? কেনই বা তাঁকে ঘর ছাড়ার নির্দেশ দিলেন বিগ বস?জানা গিয়েছে, পিত্তথলিতে পাথরের সমস্যা বেড়ে যাওয়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন ঝিলম। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।পিত্তথলিতে পাথর, অস্ত্রোপচার প্রয়োজন ঝিলমেরঝিলমের অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মধ্যে। এই পরিস্থিতিতে মেয়ের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা। সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঝিলমের পিত্তথলির পাথর বড় হয়ে গিয়েছে। সেই কারণে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এবং অস্ত্রোপচার করাতে হবে।মেয়ের অসুস্থতার কারণে বিগ বস ছাড়তে হওয়ার ঘটনায় যখন অনেকে দুঃখ প্রকাশ করছেন, তখন একাংশের কটাক্ষও নজরে এসেছে। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ঝিলমের বাবা। যারা মেয়ের বিদায়ে আনন্দ করছেন, তাঁদের উদ্দেশেও কটাক্ষের সুরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।হঠাৎ করে ঝিলমকে ঘর ছাড়ার নির্দেশ দেওয়ায় কার্যত মন খারাপ হয়ে যায় বাকি প্রতিযোগীদের।ঘর ছাড়ার আগে সহ-প্রতিযোগীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন ঝিলম। একে একে সবাইকে জড়িয়ে ধরেন তিনি। সেই সময় আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। জীতু কমল, নিরঞ্জন, মনামী, ভরত কল-সহ অন্য প্রতিযোগীদের চোখেও জল দেখা যায়।ঝিলমের বিদায়ের মুহূর্তে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের সঙ্গে বসে চোখের জল সামলে মা দুর্গার আগমনী গান গেয়ে ওঠেন তিনি। তাঁর সঙ্গে গলা মেলান অন্য প্রতিযোগীরাও। কান্না আর গানের সুরে ভরে ওঠে বিগ বসের ঘর। ঝিলম গুপ্তের এই আকস্মিক বিদায় যে বিগ বসের ঘরের পরিবেশে বড়সড় পরিবর্তন আনল, তা বলাই যায়। তবে এই মুহূর্তে প্রতিযোগিতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাঁর সুস্থ হয়ে ওঠা। অনুরাগীরাও চাইছেন, দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন তাঁদের প্রিয় ঝিলম।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত