কলকাতাঃ বিগ বসের দুর্গে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। একসময় যে বন্ধু, যাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, এখন তাঁদের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছেন মনামী ঘোষ। ক্যাপ্টেন্সি টাস্কে ফের অধরা রইল তাঁর স্বপ্ন। আর এর নেপথ্যে দলের সদস্যদের পরিকল্পনার কথা জানতে পেরেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। ভরত কলের সামনে ক্ষোভ উগরে দিয়ে মনামী বললেন, “ওরা আমাকে বেচে দিয়েছে ভরত দা।”
‘বিগ বস বাংলা’র ঘরে প্রতি সপ্তাহে ক্যাপ্টেন বেছে নেওয়ার জন্য প্রতিযোগীদের মধ্যে বিশেষ টাস্ক হয়। যিনি জেতেন, তিনি পান সেই সপ্তাহে দুর্গ পরিচালনার দায়িত্ব। মঙ্গলবারের ক্যাপ্টেন্সি টাস্কে ভরত কল ছাড়া অংশ নেন বাকি প্রতিযোগীরা। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকেন দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা এবং রাজবীর দে। তাঁদের মধ্যে যিনি শেষ পর্যন্ত জয়ী হবেন, তিনিই হবেন এই সপ্তাহের ক্যাপ্টেন।
কিন্তু টাস্কের প্রথম পর্বের পরই প্রকাশ্যে আসে অন্য এক সমীকরণ। জানা যায়, নিরঞ্জন দুর্নিবারকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যেই নন্দিনীর সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছিল বলে উঠে আসে। পরিকল্পনা অনুযায়ী, মনামী-সহ কয়েকজন প্রতিযোগীর বল ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়ার কথা ছিল বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই দুর্গের অন্দরমহলে উত্তেজনা বাড়ে।
বিষয় : Big Boss Bangla Monami Ghosh

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন