Kolkata: ধর্মতলার ধর্নামঞ্চে আন্দোলনের চতুর্থ দিনের শেষবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এক আবেগঘন অনুরোধ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “দিদি, মানুষের স্বার্থে আপনি রাস্তায় থাকতে চান, কিন্তু বাংলার ১০ কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা সবচেয়ে জরুরি।”
প্রতিকূল আবহাওয়া—ঝড়, জল ও বৃষ্টির মধ্যেও টানা ধর্নায় বসে থাকার ফলে মুখ্যমন্ত্রীর শরীরের উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেই উদ্বেগই উঠে আসে অভিষেকের বক্তব্যে।
তিনি আশ্বস্ত করে জানান, আন্দোলন চালিয়ে যেতে সংগঠন প্রস্তুত। তৃণমূল ছাত্র পরিষদ (TMCP), তৃণমূল যুব কংগ্রেস (TMYC), ১ লক্ষ বিএলএ-২, ৩,৩০০ অঞ্চল সভাপতি, ১ লক্ষ বুথ সভাপতি এবং ৩,৫০০ ওয়ার্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই মাঠে-ময়দানে সক্রিয়।
অভিষেকের দাবি, রাজ্যের প্রতিটি বিধানসভায় বুথে বুথে তৃণমূলের কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছেন। আন্দোলন আরও তীব্র হবে এবং তা চলবে দিদির নির্দেশিত পথেই।
শেষে অভিষেক বলেন, “আপনি সুস্থ থাকুন, আমরা ইঞ্চি ইঞ্চি জবাব দেব।”

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন