আবাস যোজনা দুর্নীতির মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। এর মধ্যেই সামনে এল তাঁর বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ। দিনহাটা শহরের একটি সরকারি নালা ভরাট করে সেখানে বহুতল ভবন নির্মাণ এবং পরে সেই ভবন বিক্রির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় দিনহাটা থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন।
অভিযোগকারীর দাবি, ২০১৭ সালে দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে নালাটি অবৈধভাবে দখল করা হয়। এরপর নালা ভরাট করে সেখানে বহুতল নির্মাণের জন্য প্ল্যানও পাশ করানো হয়। তাঁর প্রশ্ন, সরকারি নালার উপর কীভাবে বিল্ডিং তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল? অভিযোগ, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেই এই পুরো কাজটি হয়েছিল। স্থানীয়দের আরও অভিযোগ, নালাটি ভরাট হয়ে যাওয়ার পর থেকেই সংহতি ময়দান-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন বাসিন্দারা। তাঁদের দাবি, অবৈধ নির্মাণের কারণেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি হল চরম আবহাওয়ার হাই-অ্যালার্ট!
উল্লেখ্য, এর আগেই আবাস যোজনা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন উদয়ন গুহ। অভিযোগ, দিনহাটা মহকুমা হাসপাতালে পিকু ইউনিট তৈরির নামে শিশুমঙ্গল সমিতি গড়ে অবৈধভাবে টাকা তোলা হয়েছিল। সেই মামলায় বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন প্রাক্তন মন্ত্রী।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন