Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টাকা নিয়ে টিকিটের আশ্বাস! আইপ্যাক-তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা আদালতে

টাকা নিয়ে টিকিটের আশ্বাস! আইপ্যাক-তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা আদালতে
ছবি--প্রতীকী

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে এবার আরও বড় আইনি জটিলতা। শুধু তিনি নন, আইপ্যাকের অন্যতম কর্তা প্রতীক জৈন এবং এক আইপ্যাক এজেন্ট রিঙ্কি মল্লিকের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হল কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে।


সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার পলাশিপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪০ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারী পক্ষের দাবি, এই টাকার বিনিময়ে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরে ওই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে রুকবানুর রহমানের নাম ঘোষণা করা হয়। অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিষয়টি প্রতারণা হিসেবে আদালতের দ্বারস্থ হন এক তৃণমূল নেতা। যদিও অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়েছে। তাঁর আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, আদালত ইতিমধ্যেই মামলা গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই শুনানি হতে পারে।


এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, টিকিট নিশ্চিত করার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ প্রতারণা। বিষয়টি ঘিরে আইপ্যাকের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। এর আগে জমি জালিয়াতি ও ‘মাটি চুরি’ অভিযোগেও সুমিত রায়ের নাম জড়িয়েছিল। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সিআইডির লুক আউট নোটিসও জারি হয়েছিল বলে জানা গিয়েছে। এবার ভোটের টিকিট সংক্রান্ত আর্থিক প্রতারণার অভিযোগে নতুন করে নাম জড়ানোয় চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : Election2026 ipac TMCCORRUPTION CUTMONEYSCAM ticketscam fraudcase

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


টাকা নিয়ে টিকিটের আশ্বাস! আইপ্যাক-তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা আদালতে

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে এবার আরও বড় আইনি জটিলতা। শুধু তিনি নন, আইপ্যাকের অন্যতম কর্তা প্রতীক জৈন এবং এক আইপ্যাক এজেন্ট রিঙ্কি মল্লিকের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হল কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে।সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার পলাশিপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪০ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারী পক্ষের দাবি, এই টাকার বিনিময়ে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরে ওই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে রুকবানুর রহমানের নাম ঘোষণা করা হয়। অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিষয়টি প্রতারণা হিসেবে আদালতের দ্বারস্থ হন এক তৃণমূল নেতা। যদিও অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়েছে। তাঁর আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, আদালত ইতিমধ্যেই মামলা গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই শুনানি হতে পারে।এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, টিকিট নিশ্চিত করার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ প্রতারণা। বিষয়টি ঘিরে আইপ্যাকের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। এর আগে জমি জালিয়াতি ও ‘মাটি চুরি’ অভিযোগেও সুমিত রায়ের নাম জড়িয়েছিল। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সিআইডির লুক আউট নোটিসও জারি হয়েছিল বলে জানা গিয়েছে। এবার ভোটের টিকিট সংক্রান্ত আর্থিক প্রতারণার অভিযোগে নতুন করে নাম জড়ানোয় চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত