Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Murshidabad News : রেজিনগর উপনির্বাচনের আগেই তপ্ত মুর্শিদাবাদ! গভীর রাতে সাগরদিঘিতে উদ্ধার বেআইনি পিস্তল, ধৃত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
Murshidabad News : রেজিনগর উপনির্বাচনের আগেই তপ্ত মুর্শিদাবাদ! গভীর রাতে সাগরদিঘিতে উদ্ধার বেআইনি পিস্তল, ধৃত ১
সাগরদিঘি থেকে উদ্ধার এই সেই অস্ত্র। নিজস্ব ছবি

সাগরদিঘি: রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘনিয়ে আসতেই ফের তপ্ত মুর্শিদাবাদের সীমান্ত রাজনীতি। ভোটের আগে সীমান্ত ঘেঁষা জেলায় অস্ত্র চোরাচালান ও দুষ্কৃতী তাণ্ডব রুখতে জেলা পুলিশ যখন চূড়ান্ত সতর্ক, ঠিক তখনই ফের উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র। 

গভীর রাতে সাগরদিঘি থানার মনিগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বেআইনি পিস্তলসহ রুহুল আমিন নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি মনিগ্রামেরই ডিহিপাড়া এলাকায়। উপনির্বাচনের ঠিক মুখে জেলাজুড়ে কড়া নজরদারির মধ্যেই সীমান্ত লাগোয়া এলাকা থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মনিগ্রাম ও সংলগ্ন এলাকাগুলিতে দুষ্কৃতীদের আনাগোনা এবং বেআইনি কারবার বাড়ার সুনির্দিষ্ট খবর পাচ্ছিলেন তদন্তকারীরা। বিশেষ করে রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিশেষ টহলদারি চালানো হচ্ছিল। 

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতেই শনিবার গভীর রাতে ডিহিপাড়া এলাকায় অতর্কিতে হানা দেয় সাগরদিঘি থানার বিশেষ পুলিশ দল। অভিযান চলাকালীন এলাকাতেই ঘোরাঘুরি করতে দেখা যায় রুহুল আমিনকে। পুলিশের উপস্থিতিতে তার হাবভাব ও গতিবিধি সন্দেহজনক ঠেকায় তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করতেই উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র।

ঘটনার পরই ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ। উপনির্বাচনের আবহেই এই বেআইনি অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল, এর পেছনে কোনও আন্তঃজেলা বা আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক অনুমান, রেজিনগর ভোটের আগে জেলায় কোনও বড়সড় অপরাধমূলক বা নাশকতামূলক ঘটনা ঘটানোর লক্ষ্যেই হয়তো এই অস্ত্রটি মজুত করা হয়েছিল।

সাগরদিঘি থানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই অস্ত্রের আসল উৎস এবং এর সাথে যুক্ত বাকি মাথাদের নাম পরিষ্কার জানা যাবে। রেজিনগর ভোটের আগে জেলায় এমন আরও কোনো অস্ত্রের ভাণ্ডার রয়েছে কি না, তা জানতে তল্লাশি আরও জোরদার করা হচ্ছে।

বিষয় : #HiddenStoriesNews #RejinagarByPoll #MurshidabadNews #Sagardighi #IllegalArmsRecovery #WestBengalPolice #BengalPolitics #Jangipur #BreakingNewsBengali #MurshidabadPolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


Murshidabad News : রেজিনগর উপনির্বাচনের আগেই তপ্ত মুর্শিদাবাদ! গভীর রাতে সাগরদিঘিতে উদ্ধার বেআইনি পিস্তল, ধৃত ১

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সাগরদিঘি: রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘনিয়ে আসতেই ফের তপ্ত মুর্শিদাবাদের সীমান্ত রাজনীতি। ভোটের আগে সীমান্ত ঘেঁষা জেলায় অস্ত্র চোরাচালান ও দুষ্কৃতী তাণ্ডব রুখতে জেলা পুলিশ যখন চূড়ান্ত সতর্ক, ঠিক তখনই ফের উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র। গভীর রাতে সাগরদিঘি থানার মনিগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বেআইনি পিস্তলসহ রুহুল আমিন নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি মনিগ্রামেরই ডিহিপাড়া এলাকায়। উপনির্বাচনের ঠিক মুখে জেলাজুড়ে কড়া নজরদারির মধ্যেই সীমান্ত লাগোয়া এলাকা থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মনিগ্রাম ও সংলগ্ন এলাকাগুলিতে দুষ্কৃতীদের আনাগোনা এবং বেআইনি কারবার বাড়ার সুনির্দিষ্ট খবর পাচ্ছিলেন তদন্তকারীরা। বিশেষ করে রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিশেষ টহলদারি চালানো হচ্ছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতেই শনিবার গভীর রাতে ডিহিপাড়া এলাকায় অতর্কিতে হানা দেয় সাগরদিঘি থানার বিশেষ পুলিশ দল। অভিযান চলাকালীন এলাকাতেই ঘোরাঘুরি করতে দেখা যায় রুহুল আমিনকে। পুলিশের উপস্থিতিতে তার হাবভাব ও গতিবিধি সন্দেহজনক ঠেকায় তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করতেই উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র।ঘটনার পরই ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ। উপনির্বাচনের আবহেই এই বেআইনি অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল, এর পেছনে কোনও আন্তঃজেলা বা আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক অনুমান, রেজিনগর ভোটের আগে জেলায় কোনও বড়সড় অপরাধমূলক বা নাশকতামূলক ঘটনা ঘটানোর লক্ষ্যেই হয়তো এই অস্ত্রটি মজুত করা হয়েছিল।সাগরদিঘি থানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই অস্ত্রের আসল উৎস এবং এর সাথে যুক্ত বাকি মাথাদের নাম পরিষ্কার জানা যাবে। রেজিনগর ভোটের আগে জেলায় এমন আরও কোনো অস্ত্রের ভাণ্ডার রয়েছে কি না, তা জানতে তল্লাশি আরও জোরদার করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত