Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ছোট চুল আর কুর্তিতে সম্পূর্ণ অচেনা সায়নী! দলবদল ও বিদ্রোহের আবহে সাংবাদিকদের কী বার্তা দিলেন নেত্রী?

ছোট চুল আর কুর্তিতে সম্পূর্ণ অচেনা সায়নী! দলবদল ও বিদ্রোহের আবহে সাংবাদিকদের কী বার্তা দিলেন নেত্রী?
ছবি সংগৃহীত

কলকাতা: চুল ছোট ছোট করে ছাঁটা, পরনে কুর্তি— চেনা শাড়ি আর হাওয়াই চপ্পলের চেনা অবয়ব ঝেড়ে ফেলে সম্পূর্ণ অন্য লুকে রবিবার ধরা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে নজিরবিহীন পালাবদলের পর থেকেই তীব্র ভাঙন ধরেছে ঘাসফুল শিবিরে। আর সেই ভাঙনের খেলায় অন্যতম বড় রহস্য হয়ে দাঁড়িয়েছিলেন খোদ যুব তৃণমূলের প্রাক্তন সভানেত্রী সায়নী। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এবং জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরে মুখ খুললেন তিনি। তবে তাঁর প্রতিটি মন্তব্যে রয়ে গেল এক গভীর রহস্যের ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সায়নী স্পষ্ট জানান, “এখন কিছু বলব না। যখন বলার সময় আসবে, নিশ্চয়ই বলব। ধীরে ধীরে সব জানতে পারবেন। আর আমি সাংবাদিকদের জবাব দেব না, জবাব দিতে হলে আমার সংসদীয় এলাকার মানুষকে দেব।”


তৃণমূলের অন্দরে যখন মহাবিদ্রোহের সলতে পাকানো হচ্ছিল, তখন গত ২ জুন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আন্দোলনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সায়নী। কিন্তু তার পরেই হঠাৎ ‘উধাও’ হয়ে যান তিনি। এই আবহে দিল্লির রাজনীতিতে যখন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক সারছিলেন এবং এনডিএ (NDA) জোটে যোগ দেওয়ার তোড়জোড় চালাচ্ছিলেন, তখন প্রকাশ্যে আসা বিদ্রোহীদের ১৯ জনের গণস্বাক্ষর সম্বলিত চিঠির ১০ নম্বরে দেখা যায় সায়নী ঘোষের নাম। এদিকে সায়নী আসলে কোন শিবিরে রয়েছেন, তা নিয়ে যখন দলের অন্দরেই জল মাপা চলছিল, ঠিক তখনই ক্ষতে প্রলেপ দিতে তৃণমূলের যুব সংগঠনের শীর্ষ দায়িত্ব আবার তাঁর কাঁধেই সঁপেছিল টিম মমতা। কিন্তু বিক্ষুব্ধ তালিকায় তাঁর নাম চূড়ান্ত হতেই তড়িঘড়ি সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সায়নীকে।


রাজনৈতিক মহলের মতে, লোকসভায় কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে ১৯ জন বিক্ষুব্ধ সাংসদ দিল্লির দরবারে চরম পদক্ষেপ নিতে চলেছেন, সায়নী তাঁদেরই অন্যতম নির্ভরযোগ্য শরিক। আগামীকাল সোমবার লোকসভার অধ্যক্ষের কাছে গিয়ে নিজেদের আলাদা ব্লক হিসেবে ঘোষণা করতে পারেন এই বিদ্রোহীরা। একদিকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘নতুন তৃণমূল ব্লক’ তৈরি হওয়া এবং অন্যদিকে লোকসভাতেও একই পুনরাবৃত্তি ঘাসফুল শিবিরের অস্তিত্বকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। সায়নীর এই ভোলবদল এবং রহস্যময় দিল্লি যাত্রা তিলোত্তমার রাজনীতিতে নতুন কোন ঝড় তোলে, এখন সেটাই দেখার।

বিষয় : BreakingNewsBengal sayonighosh delhipolitics TMCREBLLION jadavpurmp

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ছোট চুল আর কুর্তিতে সম্পূর্ণ অচেনা সায়নী! দলবদল ও বিদ্রোহের আবহে সাংবাদিকদের কী বার্তা দিলেন নেত্রী?

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image
কলকাতা: চুল ছোট ছোট করে ছাঁটা, পরনে কুর্তি— চেনা শাড়ি আর হাওয়াই চপ্পলের চেনা অবয়ব ঝেড়ে ফেলে সম্পূর্ণ অন্য লুকে রবিবার ধরা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে নজিরবিহীন পালাবদলের পর থেকেই তীব্র ভাঙন ধরেছে ঘাসফুল শিবিরে। আর সেই ভাঙনের খেলায় অন্যতম বড় রহস্য হয়ে দাঁড়িয়েছিলেন খোদ যুব তৃণমূলের প্রাক্তন সভানেত্রী সায়নী। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এবং জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরে মুখ খুললেন তিনি। তবে তাঁর প্রতিটি মন্তব্যে রয়ে গেল এক গভীর রহস্যের ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সায়নী স্পষ্ট জানান, “এখন কিছু বলব না। যখন বলার সময় আসবে, নিশ্চয়ই বলব। ধীরে ধীরে সব জানতে পারবেন। আর আমি সাংবাদিকদের জবাব দেব না, জবাব দিতে হলে আমার সংসদীয় এলাকার মানুষকে দেব।”তৃণমূলের অন্দরে যখন মহাবিদ্রোহের সলতে পাকানো হচ্ছিল, তখন গত ২ জুন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আন্দোলনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সায়নী। কিন্তু তার পরেই হঠাৎ ‘উধাও’ হয়ে যান তিনি। এই আবহে দিল্লির রাজনীতিতে যখন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক সারছিলেন এবং এনডিএ (NDA) জোটে যোগ দেওয়ার তোড়জোড় চালাচ্ছিলেন, তখন প্রকাশ্যে আসা বিদ্রোহীদের ১৯ জনের গণস্বাক্ষর সম্বলিত চিঠির ১০ নম্বরে দেখা যায় সায়নী ঘোষের নাম। এদিকে সায়নী আসলে কোন শিবিরে রয়েছেন, তা নিয়ে যখন দলের অন্দরেই জল মাপা চলছিল, ঠিক তখনই ক্ষতে প্রলেপ দিতে তৃণমূলের যুব সংগঠনের শীর্ষ দায়িত্ব আবার তাঁর কাঁধেই সঁপেছিল টিম মমতা। কিন্তু বিক্ষুব্ধ তালিকায় তাঁর নাম চূড়ান্ত হতেই তড়িঘড়ি সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সায়নীকে।রাজনৈতিক মহলের মতে, লোকসভায় কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে ১৯ জন বিক্ষুব্ধ সাংসদ দিল্লির দরবারে চরম পদক্ষেপ নিতে চলেছেন, সায়নী তাঁদেরই অন্যতম নির্ভরযোগ্য শরিক। আগামীকাল সোমবার লোকসভার অধ্যক্ষের কাছে গিয়ে নিজেদের আলাদা ব্লক হিসেবে ঘোষণা করতে পারেন এই বিদ্রোহীরা। একদিকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘নতুন তৃণমূল ব্লক’ তৈরি হওয়া এবং অন্যদিকে লোকসভাতেও একই পুনরাবৃত্তি ঘাসফুল শিবিরের অস্তিত্বকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। সায়নীর এই ভোলবদল এবং রহস্যময় দিল্লি যাত্রা তিলোত্তমার রাজনীতিতে নতুন কোন ঝড় তোলে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার