Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ওসমান হাদি হত্যা মামলা: ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে ফয়সাল ও আলমগীর, ‘ফাঁসানো হয়েছে’ বলে দাবি মূল অভিযুক্তের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬
ওসমান হাদি হত্যা মামলা: ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে ফয়সাল ও আলমগীর, ‘ফাঁসানো হয়েছে’ বলে দাবি মূল অভিযুক্তের!

চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড়। ১৪ দিনের পুলিশি রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ, রবিবার (২২ মার্চ) কলকাতার বিধাননগর আদালতে পেশ করা হলো দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে। তবে আদালতে ওঠার আগেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ফয়সাল। তাঁর দাবি, "আমি এই কাজ করিনি এবং আমি এ ধরনের কোনো কাজে লিপ্ত ছিলাম না। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।" অন্যদিকে, আরেক অভিযুক্ত আলমগীর এই বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছেন।


গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গ এসটিএফ (STF) বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। পরদিন অর্থাৎ ৮ মার্চ তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন। আজ আদালতে পেশ করার আগে নিয়মমাফিক তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


অন্যদিকে, এই মামলার সঙ্গে যুক্ত আরেক বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে শনিবার (২১ মার্চ) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তবে তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সকে (STF) জেলে গিয়েই ফিলিপকে জেরা করার অনুমতি দিয়েছেন বিচারক। আগামী ৩ এপ্রিল ফিলিপকে পুনরায় আদালতে পেশ করার কথা রয়েছে।


বিধাননগর পুলিশের কড়া নজরদারিতে বর্তমানে এই মামলার তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। ফয়সালের এই 'ফাঁসানো হয়েছে' দাবি তদন্তে কোনো নতুন দিক খুলে দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

বিষয় : Sharif Usman Hadi Osman Hadi Hadi Killer Faisal arrested in India

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ওসমান হাদি হত্যা মামলা: ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে ফয়সাল ও আলমগীর, ‘ফাঁসানো হয়েছে’ বলে দাবি মূল অভিযুক্তের!

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image
চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড়। ১৪ দিনের পুলিশি রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ, রবিবার (২২ মার্চ) কলকাতার বিধাননগর আদালতে পেশ করা হলো দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে। তবে আদালতে ওঠার আগেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ফয়সাল। তাঁর দাবি, "আমি এই কাজ করিনি এবং আমি এ ধরনের কোনো কাজে লিপ্ত ছিলাম না। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।" অন্যদিকে, আরেক অভিযুক্ত আলমগীর এই বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছেন।গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গ এসটিএফ (STF) বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। পরদিন অর্থাৎ ৮ মার্চ তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন। আজ আদালতে পেশ করার আগে নিয়মমাফিক তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে, এই মামলার সঙ্গে যুক্ত আরেক বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে শনিবার (২১ মার্চ) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তবে তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সকে (STF) জেলে গিয়েই ফিলিপকে জেরা করার অনুমতি দিয়েছেন বিচারক। আগামী ৩ এপ্রিল ফিলিপকে পুনরায় আদালতে পেশ করার কথা রয়েছে।বিধাননগর পুলিশের কড়া নজরদারিতে বর্তমানে এই মামলার তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। ফয়সালের এই 'ফাঁসানো হয়েছে' দাবি তদন্তে কোনো নতুন দিক খুলে দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার