Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৫০ বছরে প্রথম! আমেরিকায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার মেগা তৈল শোধনাগার গড়ছে রিলায়্যান্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬
৫০ বছরে প্রথম! আমেরিকায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার মেগা তৈল শোধনাগার গড়ছে রিলায়্যান্স

বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের আবহে এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৫০ বছর পর আমেরিকায় তৈরি হতে চলেছে এক বিশাল তৈল শোধনাগার, যার নেপথ্যে রয়েছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। 

টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে এই মেগা প্রকল্প নির্মাণের কথা ঘোষণা করে ট্রাম্প গর্বের সঙ্গে জানান যে, গত অর্ধশতাব্দীর মধ্যে এটিই আমেরিকার মাটিতে তৈরি প্রথম শোধনাগার। এই প্রকল্পের জন্য রিলায়্যান্সের সঙ্গে আমেরিকার প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার বেশি) একটি বড় চুক্তি হয়েছে। এই বিশাল বিনিয়োগের জন্য আম্বানির সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্পের মতে, এই শোধনাগারটি শুধু আমেরিকার জাতীয় নিরাপত্তাই জোরদার করবে না, বরং দেশের জ্বালানি উৎপাদন বাড়িয়ে বিশ্ব বাজারে তেলের সরবরাহ আরও মসৃণ করবে। তিনি আশ্বাস দিয়েছেন যে এটি হবে বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন শোধনাগার এবং এর ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। তবে এক্ষেত্রে ‘আমেরিকান ফার্স্ট’ নীতি মেনেই স্থানীয়দের কাজের সুযোগে অগ্রাধিকার দেওয়া হবে। 

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার মাটিতে রিলায়্যান্সের মতো অভিজ্ঞ সংস্থার এই বিনিয়োগ আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম শোধনাগারটিও রিলায়্যান্সের মালিকানাধীন।

বিষয় : DonaldTrump #IndiaRussiaOil #EnergyCrisis #TrumpAdministration #IranWar #Geopolitics #FuelPrice #IndiaUSA #GlobalTrade #OilImport relianceindustries usaoilrefinery invesment mukeshambani

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


৫০ বছরে প্রথম! আমেরিকায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার মেগা তৈল শোধনাগার গড়ছে রিলায়্যান্স

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের আবহে এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৫০ বছর পর আমেরিকায় তৈরি হতে চলেছে এক বিশাল তৈল শোধনাগার, যার নেপথ্যে রয়েছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে এই মেগা প্রকল্প নির্মাণের কথা ঘোষণা করে ট্রাম্প গর্বের সঙ্গে জানান যে, গত অর্ধশতাব্দীর মধ্যে এটিই আমেরিকার মাটিতে তৈরি প্রথম শোধনাগার। এই প্রকল্পের জন্য রিলায়্যান্সের সঙ্গে আমেরিকার প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার বেশি) একটি বড় চুক্তি হয়েছে। এই বিশাল বিনিয়োগের জন্য আম্বানির সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্পের মতে, এই শোধনাগারটি শুধু আমেরিকার জাতীয় নিরাপত্তাই জোরদার করবে না, বরং দেশের জ্বালানি উৎপাদন বাড়িয়ে বিশ্ব বাজারে তেলের সরবরাহ আরও মসৃণ করবে। তিনি আশ্বাস দিয়েছেন যে এটি হবে বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন শোধনাগার এবং এর ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। তবে এক্ষেত্রে ‘আমেরিকান ফার্স্ট’ নীতি মেনেই স্থানীয়দের কাজের সুযোগে অগ্রাধিকার দেওয়া হবে। পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার মাটিতে রিলায়্যান্সের মতো অভিজ্ঞ সংস্থার এই বিনিয়োগ আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম শোধনাগারটিও রিলায়্যান্সের মালিকানাধীন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার