Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এমপির আত্মীয় পরিচয় ভাঙিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এমপির আত্মীয় পরিচয় ভাঙিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া–টুঙ্গিপাড়া বিধানসভা এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জেলানীর আত্মীয় পরিচয় ব্যবহার করে টুঙ্গিপাড়ার এক ঠিকাদারের বিরুদ্ধে বেআইনি বালু তোলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বাড়ছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুঙ্গিপাড়ার ছত্রকান্দা গ্রামে কোটালীপাড়া–টুঙ্গিপাড়া সড়কের সংলগ্ন এলাকায় মরহুম গাজী রেজানুর রহমানের মালিকানাধীন জমির পাশ থেকে বালু উত্তোলন চলছে। অভিযোগ, ঠিকাদার শফিক বিশ্বাস ওই এলাকায় ড্রেজার বসিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু তুলছেন।

জমির মালিক পক্ষের দাবি, এই কাজ সম্পূর্ণ বেআইনি। প্রতিবাদ জানালে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ। স্থানীয়দের একাংশের বক্তব্য, জনপ্রতিনিধির আত্মীয় পরিচয় দেখিয়ে প্রভাব খাটানো হচ্ছে এবং প্রশাসনিক স্তরে বিষয়টি ‘ম্যানেজ’ করার চেষ্টা চলছে।

এদিকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ পেয়েছেন। প্রকল্প অনুযায়ী খাল খনন করে পাড় সংরক্ষণের জন্য মাটি ফেলার কথা। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট পদ্ধতিতে ভেকু মেশিন ব্যবহার না করে ড্রেজার দিয়ে খনন করে উত্তোলিত বালু বিক্রি করা হচ্ছে। ফলে খালের পাড় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


স্থানীয়দের আশঙ্কা, এইভাবে খনন চলতে থাকলে বর্ষার সময় বড়সড় ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক প্রশাসন। একই সঙ্গে হুমকি-ধমকির অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

যদিও অভিযুক্ত পক্ষের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

বিষয় : BNP Bangladesh tarek rahman Gopalgonj MP Jilani

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এমপির আত্মীয় পরিচয় ভাঙিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জে

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া–টুঙ্গিপাড়া বিধানসভা এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জেলানীর আত্মীয় পরিচয় ব্যবহার করে টুঙ্গিপাড়ার এক ঠিকাদারের বিরুদ্ধে বেআইনি বালু তোলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বাড়ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুঙ্গিপাড়ার ছত্রকান্দা গ্রামে কোটালীপাড়া–টুঙ্গিপাড়া সড়কের সংলগ্ন এলাকায় মরহুম গাজী রেজানুর রহমানের মালিকানাধীন জমির পাশ থেকে বালু উত্তোলন চলছে। অভিযোগ, ঠিকাদার শফিক বিশ্বাস ওই এলাকায় ড্রেজার বসিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু তুলছেন।জমির মালিক পক্ষের দাবি, এই কাজ সম্পূর্ণ বেআইনি। প্রতিবাদ জানালে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ। স্থানীয়দের একাংশের বক্তব্য, জনপ্রতিনিধির আত্মীয় পরিচয় দেখিয়ে প্রভাব খাটানো হচ্ছে এবং প্রশাসনিক স্তরে বিষয়টি ‘ম্যানেজ’ করার চেষ্টা চলছে।এদিকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ পেয়েছেন। প্রকল্প অনুযায়ী খাল খনন করে পাড় সংরক্ষণের জন্য মাটি ফেলার কথা। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট পদ্ধতিতে ভেকু মেশিন ব্যবহার না করে ড্রেজার দিয়ে খনন করে উত্তোলিত বালু বিক্রি করা হচ্ছে। ফলে খালের পাড় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয়দের আশঙ্কা, এইভাবে খনন চলতে থাকলে বর্ষার সময় বড়সড় ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক প্রশাসন। একই সঙ্গে হুমকি-ধমকির অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও অভিযুক্ত পক্ষের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার