Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিজি পদে ফের রাজীব কুমারই পছন্দ রাজ্যের! ৮ জনের তালিকা পাঠাল নবান্ন, কাটবে কি আইনি জট?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
ডিজি পদে ফের রাজীব কুমারই পছন্দ রাজ্যের! ৮ জনের তালিকা পাঠাল নবান্ন, কাটবে কি আইনি জট?

কলকাতা: রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল (ডিজি) বা পুলিশ প্রধান কে হবেন, তা নিয়ে প্রশাসনিক মহলে নাকি জোর জল্পনা চলছেই। আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলেছেন বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। তবে রাজ্য সরকার তাঁকে এখনই এই পদ থেকে সরাতে নারাজ। আর সেই লক্ষ্যেই গত ২১ জানুয়ারি ইউপিএসসি-র কাছে যে ৮ জনের নামের তালিকা পাঠানো হয়েছে, তাতে রাজীব কুমারের নামও রেখেছে নবান্ন!


সুপ্রিম কোর্টের ‘প্রকাশ সিং’ মামলার নির্দেশিকা অনুযায়ী, রাজ্য পুলিশের ডিজি নিয়োগের ক্ষেত্রে অবসরের অন্তত তিনমাস আগে যোগ্য আধিকারিকদের নাম ইউপিএসসি-র কাছে পাঠাতে হয়। কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে সেই সময়সীমা মানা হয়নি বলে অভিযোগ।


২০২৩ সালের ডিসেম্বরে মনোজ মালব্যর অবসরের পর থেকেই রাজীব কুমার ভারপ্রাপ্ত ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। গত ৩০ অক্টোবর ‘এমপ্যানেলমেন্ট কমিটি’র বৈঠক হলেও তালিকা পাঠাতে রাজ্য দীর্ঘ সময় নেয়। এই বিলম্ব নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেল (এজিআই) স্পষ্ট জানিয়েছেন, ইউপিএসসি-র কাছে এত দীর্ঘ বিলম্ব অগ্রাহ্য করার কোনও আইনি সংস্থান নেই। ফলে কমিশন রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছিল।


প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে নবান্নের পাঠানো ৮ জনের তালিকায় রাজীব কুমারের নাম থাকা নিয়ে। যদিও জানা গিয়েছে, রাজীব কুমার এখনও কোনও মেয়াদ বৃদ্ধির অনুমোদন পাননি। ডিজিস্তরের আধিকারিকের মেয়াদ বাড়াতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি বাধ্যতামূলক।


বিশেষজ্ঞদের একাংশের মতে, যেহেতু রাজীব কুমারের কোনও অফিসিয়াল এক্সটেনশন নেই এবং রাজ্য তালিকা পাঠাতে দেরি করেছে, তাই ইউপিএসসি এই নতুন তালিকা গ্রহণ করবে কিনা, তা নিয়ে গভীর সংশয় রয়েছে। ১০ জনের বদলে কেন ৮ জনের নাম পাঠানো হল, তা নিয়েও প্রশ্ন উঠছে।


আগামী ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসরের দিন। তার আগে কেন্দ্র বা ইউপিএসসি যদি এই তালিকায় সায় না দেয়, তবে রাজ্য পুলিশে ফের কোনও ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হবে, নাকি নবান্ন আইনি পথে সুপ্রিম কোর্টে যাবে — সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডিজি পদে ফের রাজীব কুমারই পছন্দ রাজ্যের! ৮ জনের তালিকা পাঠাল নবান্ন, কাটবে কি আইনি জট?

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল (ডিজি) বা পুলিশ প্রধান কে হবেন, তা নিয়ে প্রশাসনিক মহলে নাকি জোর জল্পনা চলছেই। আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলেছেন বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। তবে রাজ্য সরকার তাঁকে এখনই এই পদ থেকে সরাতে নারাজ। আর সেই লক্ষ্যেই গত ২১ জানুয়ারি ইউপিএসসি-র কাছে যে ৮ জনের নামের তালিকা পাঠানো হয়েছে, তাতে রাজীব কুমারের নামও রেখেছে নবান্ন!সুপ্রিম কোর্টের ‘প্রকাশ সিং’ মামলার নির্দেশিকা অনুযায়ী, রাজ্য পুলিশের ডিজি নিয়োগের ক্ষেত্রে অবসরের অন্তত তিনমাস আগে যোগ্য আধিকারিকদের নাম ইউপিএসসি-র কাছে পাঠাতে হয়। কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে সেই সময়সীমা মানা হয়নি বলে অভিযোগ।২০২৩ সালের ডিসেম্বরে মনোজ মালব্যর অবসরের পর থেকেই রাজীব কুমার ভারপ্রাপ্ত ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। গত ৩০ অক্টোবর ‘এমপ্যানেলমেন্ট কমিটি’র বৈঠক হলেও তালিকা পাঠাতে রাজ্য দীর্ঘ সময় নেয়। এই বিলম্ব নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেল (এজিআই) স্পষ্ট জানিয়েছেন, ইউপিএসসি-র কাছে এত দীর্ঘ বিলম্ব অগ্রাহ্য করার কোনও আইনি সংস্থান নেই। ফলে কমিশন রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছিল।প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে নবান্নের পাঠানো ৮ জনের তালিকায় রাজীব কুমারের নাম থাকা নিয়ে। যদিও জানা গিয়েছে, রাজীব কুমার এখনও কোনও মেয়াদ বৃদ্ধির অনুমোদন পাননি। ডিজিস্তরের আধিকারিকের মেয়াদ বাড়াতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি বাধ্যতামূলক।বিশেষজ্ঞদের একাংশের মতে, যেহেতু রাজীব কুমারের কোনও অফিসিয়াল এক্সটেনশন নেই এবং রাজ্য তালিকা পাঠাতে দেরি করেছে, তাই ইউপিএসসি এই নতুন তালিকা গ্রহণ করবে কিনা, তা নিয়ে গভীর সংশয় রয়েছে। ১০ জনের বদলে কেন ৮ জনের নাম পাঠানো হল, তা নিয়েও প্রশ্ন উঠছে।আগামী ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসরের দিন। তার আগে কেন্দ্র বা ইউপিএসসি যদি এই তালিকায় সায় না দেয়, তবে রাজ্য পুলিশে ফের কোনও ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হবে, নাকি নবান্ন আইনি পথে সুপ্রিম কোর্টে যাবে — সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার