রাজ্য রাজনীতিতে ফের তীব্র তরজা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করেন,
“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি জিজ্ঞেস করা হয় তাঁর টাকার উৎস কী, তাহলে সে নিজেই বলতে পারবে না।”
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠলেও তার কোনও স্পষ্ট ব্যাখ্যা আজও সামনে আসেনি। রাজ্যের প্রকৃত সমস্যা—বেকারত্ব, দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি—থেকে মানুষের নজর ঘোরাতেই তৃণমূল নেতৃত্ব প্রতিদিন নতুন নতুন বক্তব্য রাখছে বলেও অভিযোগ তাঁর।
সুকান্ত মজুমদার আরও বলেন, সাধারণ মানুষ এখন রাজ্যের বাস্তব পরিস্থিতি বুঝতে শিখেছে। “ফাঁকা কথায় আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না,”—এই মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি।
সুকান্তর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন