কলকাতা: অপরাধ করে অন্য রাজ্যে পালিয়ে গিয়েও আর মেলানো যাবে না পার পার পাওয়ার রাস্তা! আন্তঃরাজ্য অপরাধী চক্রের কোমর ভাঙতে এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে এবার কেন্দ্রীয় প্রযুক্তির মোক্ষম দাওয়াই চালু করতে চলেছে কলকাতা পুলিশ।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) আওতাধীন বিশেষ প্রযুক্তিগত নেটওয়ার্ক ‘ক্রাইম মাল্টি এজেন্সি সেন্টার’ বা ‘ক্রাইম্যাক’ (CriMAC)-এ পুরোদমে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এর ফলে কলকাতার কোনো দুষ্কৃতী দেশের যেকোনো কোণে গা-ঢাকা দিক না কেন, বা অন্য রাজ্যের কোনো অপরাধী তিলোত্তমায় এসে আস্তানা গড়ুক— মুহূর্তের মধ্যে তাদের অবস্থান খুঁজে বের করা লালবাজারের পক্ষে অনেক সহজ হবে।
লালবাজার সূত্রের খবর, অনেক সময়েই বিভিন্ন রাজ্যের পুলিশ কিংবা কেন্দ্রীয় এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগের ফাঁক থেকে যায়, যা তদন্তের কাজে বাধা হয়ে দাঁড়ায়। সেই শূন্যতা দূর করতেই লালবাজারের তরফে ডিভিশন ও অন্যান্য বিভাগের ডিসি এবং সব থানার আধিকারিকদের এই নেটওয়ার্কে যুক্ত হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
তর্পণ কর্মসূচিতে ঋতব্রত, শুরু শহিদ দিবসের শ্রদ্ধাঞ্জলি
আইসিজেএস (ICJS) ক্ৰেডেনশিয়াল ব্যবহার করে দিনে অন্তত একবার কিংবা প্রয়োজন অনুযায়ী একাধিকবার ‘ক্রাইম্যাক’ পোর্টালে লগ-ইন করার কথা বলা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে লালবাজারের অফিসাররা এক ক্লিকেই দেশের যেকোনো থানার আধিকারিকদের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং অপরাধ সংক্রান্ত সমস্ত মেল, মেসেজ ও গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত আদান-প্রদান করতে পারবেন। কেবল অপরাধী গ্রেপ্তারই নয়, জাতীয় স্তরের কোনো হাই-অ্যালার্ট কিংবা ভিনরাজ্যে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর তদন্তেও এই পোর্টাল কলকাতা পুলিশকে বিশেষ সুবিধা দেবে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন