নিউটাউন: খাঁ খাঁ দুপুরে হঠাৎই আর্তনাদ আর রক্তের হোলি! নিউটাউনের পাথরঘাটা এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘটে গেল এক বিভীষিকাময় হত্যাকাণ্ড। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারালেন বাবা ও ছেলে, আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় জীবনের সাথে লড়াই করছেন মা। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় গোটা পাথরঘাটা এলাকা থমথমে ও চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম মোজাফফর মিস্ত্রি ওরফে মনা (৫৫) এবং তাঁর ছেলে বাপি মিস্ত্রি (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মারফৎ জানা গিয়েছে, মিস্ত্রি পরিবারের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই অপর এক পক্ষের সাথে চরম বিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিতর্কিত জমিতে আচমকাই নির্মাণকাজ শুরু করে বিপক্ষ দল। মনা মিস্ত্রি ও তাঁর পরিবারের সদস্যরা তাতে বাধা দিতে গেলে মুহূর্তের মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, সেই সময়ই প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র উঁচিয়ে মনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি কোপাতে শুরু করে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাবা, ছেলে ও মা। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মোজাফফর ও বাপিকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তিনি বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দেহ দুটি ময়নাতদন্তে পাঠাবার পাশাপাশি কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
২১ জুলাইয়ে শহিদ রতন মণ্ডলের পরিবারের বড় বার্তা
ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরাও। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এলাকায় চাঞ্চল্য। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন