Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্বস্তির খবর! ১০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাজেশ শর্মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
 স্বস্তির খবর! ১০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাজেশ শর্মা
ফাইল ছবি

অবশেষে স্বস্তির খবর। প্রায় ১০ দিনের চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা রাজেশ শর্মা। গত ৭ জুলাই আচমকাই তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগী থেকে সিনে মহলে। শনিবার ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মুম্বইয়ের নিজের বাড়িতেই রয়েছেন তিনি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।


নোটিসের পর কড়া পদক্ষেপ! মাইথনে শুরু ডিভিসির উচ্ছেদ অভিযান


যদিও ঠিক কবে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, তা স্পষ্ট করা হয়নি। তবে অভিনেতার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন রাজেশ শর্মা। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরতে পারেন। ফেডারেশনের সভাপতি বি.এন. তিওয়ারি জানিয়েছেন, রাজেশ শর্মা এখন অনেকটাই সুস্থ। এমনকি সামনে একটি আন্তর্জাতিক প্রোজেক্টের শুটিংয়ের জন্য বিদেশ সফরেরও সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসকদের অনুমতি মিললেই তবেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।


প্রভাস অভিনীত ‘ফৌজি’ ছবির শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রাজেশ শর্মা। এরপর তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়ালেও তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, সংক্রমণ মূলত পায়েই সীমাবদ্ধ ছিল এবং ফুসফুসে ছড়ায়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বাংলা, হিন্দি এবং দক্ষিণী তিন ইন্ডাস্ট্রিতেই নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি গড়ে তুলেছেন রাজেশ শর্মা। তাঁর দ্রুত আরোগ্যের খবরে স্বস্তি ফিরেছে অনুরাগী এবং সহকর্মীদের মধ্যেও।

বিষয় : tollywoodnews HEALTHUPDATE FAUJI RAJESHSHARMA PRABHAS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


স্বস্তির খবর! ১০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাজেশ শর্মা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
অবশেষে স্বস্তির খবর। প্রায় ১০ দিনের চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা রাজেশ শর্মা। গত ৭ জুলাই আচমকাই তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগী থেকে সিনে মহলে। শনিবার ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মুম্বইয়ের নিজের বাড়িতেই রয়েছেন তিনি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।নোটিসের পর কড়া পদক্ষেপ! মাইথনে শুরু ডিভিসির উচ্ছেদ অভিযানযদিও ঠিক কবে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, তা স্পষ্ট করা হয়নি। তবে অভিনেতার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন রাজেশ শর্মা। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরতে পারেন। ফেডারেশনের সভাপতি বি.এন. তিওয়ারি জানিয়েছেন, রাজেশ শর্মা এখন অনেকটাই সুস্থ। এমনকি সামনে একটি আন্তর্জাতিক প্রোজেক্টের শুটিংয়ের জন্য বিদেশ সফরেরও সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসকদের অনুমতি মিললেই তবেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।প্রভাস অভিনীত ‘ফৌজি’ ছবির শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রাজেশ শর্মা। এরপর তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়ালেও তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, সংক্রমণ মূলত পায়েই সীমাবদ্ধ ছিল এবং ফুসফুসে ছড়ায়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বাংলা, হিন্দি এবং দক্ষিণী তিন ইন্ডাস্ট্রিতেই নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি গড়ে তুলেছেন রাজেশ শর্মা। তাঁর দ্রুত আরোগ্যের খবরে স্বস্তি ফিরেছে অনুরাগী এবং সহকর্মীদের মধ্যেও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার