Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোর হতেই হুলুস্থুল! ইসিএলের প্রাক্তন কর্মীর দুয়ারে ইডি, কয়লা-যোগ নাকি চিটফান্ড? তোলপাড় রাজ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
ভোর হতেই হুলুস্থুল! ইসিএলের প্রাক্তন কর্মীর দুয়ারে ইডি, কয়লা-যোগ নাকি চিটফান্ড? তোলপাড় রাজ্য
ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি। ছবি-সংগৃহীত

অন্ডাল: সাতসকালে ফের ঘুম ভাঙল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কড়া নাড়ায়। রাজ্যজুড়ে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই একদিকে পশ্চিম বর্ধমানের অন্ডাল, অন্যদিকে হাওড়ার ব্যাটরার একাধিক ঠিকানায় একযোগে হানা দিলেন ইডি আধিকারিকরা। আচমকা এই ম্যারাথন তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন। লোকসভা ভোটের আবহে পরপর দু'দিন কেন্দ্রীয় এজেন্সির এই হেভিওয়েট অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

দুর্গাপুরের অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকায় আর পাঁচটা দিনের মতোই সকাল শুরু হয়েছিল। কিন্তু আচমকাই সেখানে হাজির হয় ইডির একটি বিশেষ দল। টার্গেট— ইসিএলের (ECL) প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাসস্থান। বর্তমানে অবসরপ্রাপ্ত এই খনি কর্মী সপরিবারে এই বাড়িতেই থাকেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিলীপবাবুকে কোনোদিন কোনো অনৈতিক বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। অত্যন্ত সাধারণ জীবনযাপন করা দিলীপ মল্লিকের বাড়িতে কেন হঠাৎ ইডি হানা দিল, তা নিয়ে প্রতিবেশীদের চোখ চড়কগাছ। ওয়াকিবহাল মহলের প্রাথমিক অনুমান, ইসিএলে চাকরি করার সুবাদে কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা বা কয়লা মাফিয়াদের সংস্পর্শে এসে থাকতে পারেন তিনি। অথবা খনি অঞ্চলের কোনো বড়সড় দুর্নীতির সুতো জড়িয়ে রয়েছে তাঁর সঙ্গে। তবে ঠিক কী কারণে এই তল্লাশি, তা এখনো খোলসা করেনি ইডি।

অন্ডালের পাশাপাশি একই সময়ে ইডির নজরদারিতে উঠে আসে হাওড়াও। ব্যাটরার কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পেশায় শেয়ার মার্কেটের ব্যবসায়ী সৌরভের বিরুদ্ধে একাধিক চিটফান্ড কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরূপ এবং চিটফান্ড মামলার তদন্তের সূত্র ধরেই আজ তাঁর ডেরায় হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ভেতরে যখন আধিকারিকরা নথিপত্র ঘেঁটে দেখছেন, তখন বাইরে মোতায়েন রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা কিন্তু একদিনের নয়। ঠিক এর আগের দিন, অর্থাৎ বুধবার সকালেই সল্টলেকে ঝাড়খণ্ডের এক নামী ব্যবসায়ী এবং সঞ্জয় ঘোষ নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ভোর থেকে অন্ডাল ও হাওড়ায় এই জোড়া হানা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একের পর এক দুর্নীতি মামলার জাল যেভাবে গুটিয়ে আনা হচ্ছে, তাতে আগামী দিনে আরও বড় কোনো রাঘববোয়াল খাঁচায় বন্দি হয় কিনা, এখন সেটাই দেখার।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : ED WestBengalNews ChitfundScam EDRaid HiddenStoriesNews AsansolDurgapur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


ভোর হতেই হুলুস্থুল! ইসিএলের প্রাক্তন কর্মীর দুয়ারে ইডি, কয়লা-যোগ নাকি চিটফান্ড? তোলপাড় রাজ্য

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
অন্ডাল: সাতসকালে ফের ঘুম ভাঙল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কড়া নাড়ায়। রাজ্যজুড়ে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই একদিকে পশ্চিম বর্ধমানের অন্ডাল, অন্যদিকে হাওড়ার ব্যাটরার একাধিক ঠিকানায় একযোগে হানা দিলেন ইডি আধিকারিকরা। আচমকা এই ম্যারাথন তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন। লোকসভা ভোটের আবহে পরপর দু'দিন কেন্দ্রীয় এজেন্সির এই হেভিওয়েট অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।দুর্গাপুরের অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকায় আর পাঁচটা দিনের মতোই সকাল শুরু হয়েছিল। কিন্তু আচমকাই সেখানে হাজির হয় ইডির একটি বিশেষ দল। টার্গেট— ইসিএলের (ECL) প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাসস্থান। বর্তমানে অবসরপ্রাপ্ত এই খনি কর্মী সপরিবারে এই বাড়িতেই থাকেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিলীপবাবুকে কোনোদিন কোনো অনৈতিক বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। অত্যন্ত সাধারণ জীবনযাপন করা দিলীপ মল্লিকের বাড়িতে কেন হঠাৎ ইডি হানা দিল, তা নিয়ে প্রতিবেশীদের চোখ চড়কগাছ। ওয়াকিবহাল মহলের প্রাথমিক অনুমান, ইসিএলে চাকরি করার সুবাদে কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা বা কয়লা মাফিয়াদের সংস্পর্শে এসে থাকতে পারেন তিনি। অথবা খনি অঞ্চলের কোনো বড়সড় দুর্নীতির সুতো জড়িয়ে রয়েছে তাঁর সঙ্গে। তবে ঠিক কী কারণে এই তল্লাশি, তা এখনো খোলসা করেনি ইডি।অন্ডালের পাশাপাশি একই সময়ে ইডির নজরদারিতে উঠে আসে হাওড়াও। ব্যাটরার কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পেশায় শেয়ার মার্কেটের ব্যবসায়ী সৌরভের বিরুদ্ধে একাধিক চিটফান্ড কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরূপ এবং চিটফান্ড মামলার তদন্তের সূত্র ধরেই আজ তাঁর ডেরায় হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ভেতরে যখন আধিকারিকরা নথিপত্র ঘেঁটে দেখছেন, তখন বাইরে মোতায়েন রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।উল্লেখ্য, কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা কিন্তু একদিনের নয়। ঠিক এর আগের দিন, অর্থাৎ বুধবার সকালেই সল্টলেকে ঝাড়খণ্ডের এক নামী ব্যবসায়ী এবং সঞ্জয় ঘোষ নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ভোর থেকে অন্ডাল ও হাওড়ায় এই জোড়া হানা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একের পর এক দুর্নীতি মামলার জাল যেভাবে গুটিয়ে আনা হচ্ছে, তাতে আগামী দিনে আরও বড় কোনো রাঘববোয়াল খাঁচায় বন্দি হয় কিনা, এখন সেটাই দেখার।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার