Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘টাকা তুললে সম্মান পেতাম হয়তো’, হুমায়ুনের দল ছাড়ার আগে বিস্ফোরক মুর্শিদাবাদ জেলা সভাপতি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬
‘টাকা তুললে সম্মান পেতাম হয়তো’, হুমায়ুনের দল ছাড়ার আগে বিস্ফোরক মুর্শিদাবাদ জেলা সভাপতি!
ছবি--প্রতীকী

বহরমপুর: একের পর এক বিতর্কিত মন্তব্য ঘিরে দলের প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীর যখন আইনি জটে জেরবার, ঠিক তখনই বড়সড় ভাঙন ধরল তাঁর ‘আম জনতা উন্নয়ন পার্টি’তে। দলের নীতি ও অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এবার দল ছাড়লেন আম জনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি বিজয় শেখ।


 রবিবার রাতে তাঁর এই দলত্যাগের ঘোষণার পর সোমবারই বিধায়ক হুমায়ুন কবীরকে লিখিত ইস্তফাপত্র পাঠাচ্ছেন তিনি। বিজয়ের পাশাপাশি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন হরিহরপাড়ার দুই অঞ্চল সভাপতিও। বিধানসভা ভোটের ঠিক আগে আত্মপ্রকাশ করা এবং রেজিনগর ও নওদা— এই দুই আসনে জয় পাওয়া দলটির অন্দরে এই ভাঙন ও কোন্দল মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

'স্কুলের সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হোক'— সুকান্ত


বেশ কিছুদিন ধরেই নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে হুমায়ুনের এই দল। দু’শোর বেশি আসনে প্রার্থী দিলেও মাঝপথে অনেকেই দলবদল করেছেন। এবার প্রতিষ্ঠাতা খোদ পুলিশি তল্লাশির মুখে পড়ার পরেই দলের জেলা সভাপতি সরাসরি দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির বোমা ফাটালেন। দল ছাড়ার কারণ হিসেবে বিজয় শেখ অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, দলে নিষ্ঠাবান কর্মীদের কোনো মূল্যায়ন নেই এবং কিছু সুযোগসন্ধানী নেতার কথাতেই পুরো দল পরিচালিত হচ্ছে। খেয়ালখুশি মতো পদ বিলিয়ে দেওয়া হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, যারা কোনোদিন সক্রিয় রাজনীতি করেননি, তাঁরাই এখন হুমায়ুনের দলে বড় বড় পদ দখল করে বসে আছেন। 


বিজয়ের সবচেয়ে বিস্ফোরক মন্তব্য, “দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি হুমায়ুন কবীরকে সম্মান করি এবং আগামিদিনেও করব। কিন্তু আম জনতা উন্নয়ন পার্টিতে এসে অনেকে ভাবছেন বিশাল কিছু হয়ে গিয়েছি... আসলে মার্কেট থেকে টাকা তুললে হয়তো আরও বেশি সম্মান পেতাম।”'


দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি, কাউকে ছাড়বে না সরকার'— সুকান্ত মজুমদার


ভোটের পর থেকেই জেলায় যখন দলের একাধিক নেতা বিতর্কিত সভার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বা পুলিশি স্ক্যানারে রয়েছেন, তখন খোদ জেলা সভাপতির এই দলত্যাগ ও বিস্ফোরক দাবি আম জনতা উন্নয়ন পার্টির ভিত নাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জেলা সভাপতির এই আকস্মিক পদত্যাগ এবং দলের অন্দরে টাকা তোলা ও পদ পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ নিয়ে দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের কোনো প্রতিক্রিয়া অবশ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিধানসভা ভোটের পর মুর্শিদাবাদে নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে এই ভাঙন যে চরম ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

বিষয় : HUMAYUN KABIR AAMJANATA MurshidabadPolitics vijaysheikhpolitics

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৬ জুলাই ২০২৬


‘টাকা তুললে সম্মান পেতাম হয়তো’, হুমায়ুনের দল ছাড়ার আগে বিস্ফোরক মুর্শিদাবাদ জেলা সভাপতি!

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
বহরমপুর: একের পর এক বিতর্কিত মন্তব্য ঘিরে দলের প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীর যখন আইনি জটে জেরবার, ঠিক তখনই বড়সড় ভাঙন ধরল তাঁর ‘আম জনতা উন্নয়ন পার্টি’তে। দলের নীতি ও অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এবার দল ছাড়লেন আম জনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি বিজয় শেখ। রবিবার রাতে তাঁর এই দলত্যাগের ঘোষণার পর সোমবারই বিধায়ক হুমায়ুন কবীরকে লিখিত ইস্তফাপত্র পাঠাচ্ছেন তিনি। বিজয়ের পাশাপাশি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন হরিহরপাড়ার দুই অঞ্চল সভাপতিও। বিধানসভা ভোটের ঠিক আগে আত্মপ্রকাশ করা এবং রেজিনগর ও নওদা— এই দুই আসনে জয় পাওয়া দলটির অন্দরে এই ভাঙন ও কোন্দল মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।'স্কুলের সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হোক'— সুকান্তবেশ কিছুদিন ধরেই নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে হুমায়ুনের এই দল। দু’শোর বেশি আসনে প্রার্থী দিলেও মাঝপথে অনেকেই দলবদল করেছেন। এবার প্রতিষ্ঠাতা খোদ পুলিশি তল্লাশির মুখে পড়ার পরেই দলের জেলা সভাপতি সরাসরি দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির বোমা ফাটালেন। দল ছাড়ার কারণ হিসেবে বিজয় শেখ অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, দলে নিষ্ঠাবান কর্মীদের কোনো মূল্যায়ন নেই এবং কিছু সুযোগসন্ধানী নেতার কথাতেই পুরো দল পরিচালিত হচ্ছে। খেয়ালখুশি মতো পদ বিলিয়ে দেওয়া হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, যারা কোনোদিন সক্রিয় রাজনীতি করেননি, তাঁরাই এখন হুমায়ুনের দলে বড় বড় পদ দখল করে বসে আছেন। বিজয়ের সবচেয়ে বিস্ফোরক মন্তব্য, “দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি হুমায়ুন কবীরকে সম্মান করি এবং আগামিদিনেও করব। কিন্তু আম জনতা উন্নয়ন পার্টিতে এসে অনেকে ভাবছেন বিশাল কিছু হয়ে গিয়েছি... আসলে মার্কেট থেকে টাকা তুললে হয়তো আরও বেশি সম্মান পেতাম।”'দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি, কাউকে ছাড়বে না সরকার'— সুকান্ত মজুমদারভোটের পর থেকেই জেলায় যখন দলের একাধিক নেতা বিতর্কিত সভার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বা পুলিশি স্ক্যানারে রয়েছেন, তখন খোদ জেলা সভাপতির এই দলত্যাগ ও বিস্ফোরক দাবি আম জনতা উন্নয়ন পার্টির ভিত নাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জেলা সভাপতির এই আকস্মিক পদত্যাগ এবং দলের অন্দরে টাকা তোলা ও পদ পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ নিয়ে দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের কোনো প্রতিক্রিয়া অবশ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিধানসভা ভোটের পর মুর্শিদাবাদে নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে এই ভাঙন যে চরম ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার