Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোদীকে শুভেন্দুর আবেগঘন চিঠি, ‘সোনার বাংলা’ গড়ার বার্তা

মোদীকে শুভেন্দুর আবেগঘন চিঠি, ‘সোনার বাংলা’ গড়ার বার্তা
FILE IMAGE

পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে রাজ্যে একাধিক কর্মসূচি পালিত হওয়ার পর এবার নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দপ্তরের লেটারহেডে লেখা তিন পাতার এই চিঠি সোমবার পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকে।


চিঠির একেবারে শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘পরম সম্মানীয় মোদীজি’ বলে সম্বোধন করা হয়েছে। এরপরই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তৃত মন্তব্য করা হয়। চিঠিতে দাবি করা হয়েছে, রাজ্য দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও অপশাসনের পর নতুনভাবে সুশাসন, প্রগতি ও বিকাশের পথে এগোচ্ছে। চিঠিতে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিরও প্রশংসা করা হয়েছে। বিশেষ করে কাশ্মীর নীতি এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। শরণার্থী ও উদ্বাস্তুদের সমস্যার সমাধানে এই আইন ভূমিকা রেখেছে বলেও চিঠিতে বলা হয়েছে। সেখানে বলা হয়, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে ধর্মীয় কারণে যেসব মানুষ পশ্চিমবঙ্গ বা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাঁদের জন্য সিএএ একটি বড় স্বীকৃতি।


চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান। ১৯৪৭ সালের সময়পর্বে অবিভক্ত ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি ও হিন্দু বাঙালিদের জন্য পৃথক ভূমি গঠনের প্রেক্ষাপটও সেখানে তুলে ধরা হয়েছে। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবর্ষ এবং তাঁর ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। এছাড়া ২০২৬ সালকে বাংলার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে। কারণ এই বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ রচনার সার্ধশতবর্ষ পূর্তি হচ্ছে। একইসঙ্গে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবর্ষ পালন এবং রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রসঙ্গও এসেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে।


চিঠিতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের সমর্থনে নতুন সরকার গঠনের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে বলে সূত্রের দাবি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে ‘গৈরিক অভিনন্দন’ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। চিঠির শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করা হয়েছে এবং তাঁর নেতৃত্বেই ভবিষ্যতে ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি মোদির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে উন্নতির পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করা হয়েছে।

বিষয় : NarendraModi SuvenduAdhikari indiapolitics yogaday bengaldiwas

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


মোদীকে শুভেন্দুর আবেগঘন চিঠি, ‘সোনার বাংলা’ গড়ার বার্তা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে রাজ্যে একাধিক কর্মসূচি পালিত হওয়ার পর এবার নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দপ্তরের লেটারহেডে লেখা তিন পাতার এই চিঠি সোমবার পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকে।চিঠির একেবারে শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘পরম সম্মানীয় মোদীজি’ বলে সম্বোধন করা হয়েছে। এরপরই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তৃত মন্তব্য করা হয়। চিঠিতে দাবি করা হয়েছে, রাজ্য দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও অপশাসনের পর নতুনভাবে সুশাসন, প্রগতি ও বিকাশের পথে এগোচ্ছে। চিঠিতে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিরও প্রশংসা করা হয়েছে। বিশেষ করে কাশ্মীর নীতি এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। শরণার্থী ও উদ্বাস্তুদের সমস্যার সমাধানে এই আইন ভূমিকা রেখেছে বলেও চিঠিতে বলা হয়েছে। সেখানে বলা হয়, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে ধর্মীয় কারণে যেসব মানুষ পশ্চিমবঙ্গ বা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাঁদের জন্য সিএএ একটি বড় স্বীকৃতি।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান। ১৯৪৭ সালের সময়পর্বে অবিভক্ত ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি ও হিন্দু বাঙালিদের জন্য পৃথক ভূমি গঠনের প্রেক্ষাপটও সেখানে তুলে ধরা হয়েছে। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবর্ষ এবং তাঁর ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। এছাড়া ২০২৬ সালকে বাংলার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে। কারণ এই বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ রচনার সার্ধশতবর্ষ পূর্তি হচ্ছে। একইসঙ্গে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবর্ষ পালন এবং রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রসঙ্গও এসেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে।চিঠিতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের সমর্থনে নতুন সরকার গঠনের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে বলে সূত্রের দাবি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে ‘গৈরিক অভিনন্দন’ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। চিঠির শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করা হয়েছে এবং তাঁর নেতৃত্বেই ভবিষ্যতে ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি মোদির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে উন্নতির পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার