Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের ভিজবে বাংলা! বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

 ফের ভিজবে বাংলা! বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
ছবি--প্রতীকী

গরম আর ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি মিলতে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে।


কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সক্রিয় নিম্নচাপের প্রভাবে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অন্যান্য জেলাগুলিতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।


অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে কমলা থেকে লাল সতর্কতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও নিম্নাঞ্চল এলাকায়।

বিষয় : WestBengalWeather RAINALERT KolkataRain heavyrainfall

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


ফের ভিজবে বাংলা! বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
গরম আর ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি মিলতে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সক্রিয় নিম্নচাপের প্রভাবে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অন্যান্য জেলাগুলিতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে কমলা থেকে লাল সতর্কতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও নিম্নাঞ্চল এলাকায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার