Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সব্যসাচীর ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের অভিযান, মিলল বিপুল সোনার গয়না

সব্যসাচীর ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের অভিযান, মিলল বিপুল সোনার গয়না
ছবি সংগৃহীত

তোলাবাজি ও বেআইনি সম্পত্তি মামলায় গ্রেপ্তার প্রাক্তন বিধাননগর মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধারের দাবি করল পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালায় বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী দল। তল্লাশির সময় উপস্থিত ছিলেন গ্রেপ্তার হওয়া সব্যসাচী দত্তও। দীর্ঘ সময় ধরে চলা অভিযানে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি। প্রাথমিক হিসেব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৪ কোটিরও বেশি।


তদন্তকারীদের দাবি, সব্যসাচী দত্তের আর্থিক লেনদেন, সম্পত্তি এবং বিনিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখতে গিয়েই কয়েকজন ঘনিষ্ঠের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্ধার হওয়া সোনার উৎস, কেনার নথি এবং আর্থিক লেনদেনের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সব্যসাচী দত্তের একাধিক সম্পত্তি, ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের অনুমান, ওই মামলার সূত্র ধরেই আরও কয়েকজনের ভূমিকা সামনে আসতে পারে। উদ্ধার হওয়া সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পদের উৎস কী, তা জানতেই এখন বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। 

বিষয় : PoliceRaid BengalPolitics SabyasachiDutta TinaBhowmikSaha

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


সব্যসাচীর ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের অভিযান, মিলল বিপুল সোনার গয়না

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
তোলাবাজি ও বেআইনি সম্পত্তি মামলায় গ্রেপ্তার প্রাক্তন বিধাননগর মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধারের দাবি করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালায় বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী দল। তল্লাশির সময় উপস্থিত ছিলেন গ্রেপ্তার হওয়া সব্যসাচী দত্তও। দীর্ঘ সময় ধরে চলা অভিযানে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি। প্রাথমিক হিসেব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৪ কোটিরও বেশি।তদন্তকারীদের দাবি, সব্যসাচী দত্তের আর্থিক লেনদেন, সম্পত্তি এবং বিনিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখতে গিয়েই কয়েকজন ঘনিষ্ঠের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্ধার হওয়া সোনার উৎস, কেনার নথি এবং আর্থিক লেনদেনের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সব্যসাচী দত্তের একাধিক সম্পত্তি, ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের অনুমান, ওই মামলার সূত্র ধরেই আরও কয়েকজনের ভূমিকা সামনে আসতে পারে। উদ্ধার হওয়া সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পদের উৎস কী, তা জানতেই এখন বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার