Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যোগ দিবসে জনস্বার্থে বিকল্প রাস্তার নির্দেশ আদালতের, অনুষ্ঠান শেষেই খুলবে রেড রোড

যোগ দিবসে জনস্বার্থে বিকল্প রাস্তার নির্দেশ আদালতের, অনুষ্ঠান শেষেই খুলবে রেড রোড
FILE IMAGE

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচির পথ আরও মসৃণ করল কলকাতা হাই কোর্ট। রেড রোড বন্ধ রাখার সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার আদালত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেনি। ফলে নির্ধারিত সূচি মেনেই ২১ জুন রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না।


কালী মন্দিরে চুরির কিনারা, একদিনেই দুই অভিযুক্ত গ্রেফতার


তবে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে আদালত। হাই কোর্টের নির্দেশ, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে পর্যাপ্ত বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ২১ জুনের অনুষ্ঠান শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব রেড রোড খুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। আদালত মামলাকারী পক্ষ এবং রাজ্য সরকার—উভয়কেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানিতে সেই হলফনামার ভিত্তিতেই মামলার বিস্তারিত বিষয় বিবেচনা করা হবে।


উল্লেখ্য, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বৃহৎ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে ২০ জুন গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ যোগ কার্নিভাল। সূত্রের খবর, প্রায় ৫০০ নৌকায় একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হবে। মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, বেলুড় ও দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে হবে এই কর্মসূচি। পাশাপাশি ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

বিষয় : WestBengalPolitics kolkatahighcourt REDROADACTIVITY internationalyogaday yogaday2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


যোগ দিবসে জনস্বার্থে বিকল্প রাস্তার নির্দেশ আদালতের, অনুষ্ঠান শেষেই খুলবে রেড রোড

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচির পথ আরও মসৃণ করল কলকাতা হাই কোর্ট। রেড রোড বন্ধ রাখার সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার আদালত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেনি। ফলে নির্ধারিত সূচি মেনেই ২১ জুন রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না।কালী মন্দিরে চুরির কিনারা, একদিনেই দুই অভিযুক্ত গ্রেফতারতবে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে আদালত। হাই কোর্টের নির্দেশ, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে পর্যাপ্ত বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ২১ জুনের অনুষ্ঠান শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব রেড রোড খুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। আদালত মামলাকারী পক্ষ এবং রাজ্য সরকার—উভয়কেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানিতে সেই হলফনামার ভিত্তিতেই মামলার বিস্তারিত বিষয় বিবেচনা করা হবে।উল্লেখ্য, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বৃহৎ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে ২০ জুন গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ যোগ কার্নিভাল। সূত্রের খবর, প্রায় ৫০০ নৌকায় একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হবে। মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, বেলুড় ও দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে হবে এই কর্মসূচি। পাশাপাশি ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার