Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঋতব্রত না শোভনদেব - কার দাবি পাবে আইনি স্বীকৃতি? নজর হাইকোর্ট ও বিধানসভায়

প্রকাশ : ১৮ জুন ২০২৬
ঋতব্রত না শোভনদেব - কার দাবি পাবে আইনি স্বীকৃতি? নজর হাইকোর্ট ও বিধানসভায়
ছবি সংগৃহীত

বিরোধী দলনেতার পদ নিয়ে তৃণমূলের অন্দরের সংঘাত এখন আদালতের দরজায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে চলা মামলার রায় আজ, বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। আর সেই রায় ঘিরেই রাজ্যের রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।


অন্যদিকে আদালতের লড়াইয়ের পাশাপাশি বিধানসভার ময়দানেও নিজেদের শক্তি ধরে রাখতে মরিয়া বিদ্রোহী শিবির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জমানের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা অধিবেশন চলাকালীন যত বেশি সম্ভব সদস্যকে সদনে উপস্থিত রাখার কৌশল নিয়েছেন। সূত্রের দাবি, বর্তমানে তাঁদের সমর্থনে রয়েছেন ৬৫ জন বিধায়ক। এর আগে স্পিকারের কাছে ৫৮ জন বিধায়কের স্বাক্ষর-সম্বলিত রেজোলিউশন জমা দেওয়া হয়েছিল। পরে একাধিক বিধায়ক পৃথক চিঠি দিয়ে ঋতব্রতদের প্রতি সমর্থন জানান। সেই শক্তিকেই সামনে রেখে প্রয়োজনে ফ্লোর টেস্টের জন্য প্রস্তুত থাকতে চাইছে বিদ্রোহী শিবির।

তবে ফ্লোর টেস্ট নিয়ে ভিন্ন মত শাসকপন্থী শিবিরের। বিদ্রোহী শিবিরের এক নেতার কথায়, ‘আমরা ফ্লোর টেস্ট চাইছি। কিন্তু সেটা কবে হতে পারে, সেই সিদ্ধান্ত অধ্যক্ষ নেবেন। আমাদের ধারণা, অধ্যক্ষ যদি ফ্লোর টেস্ট করাতে যান, সেক্ষেত্রে কোন দিন হবে তা আগাম নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে। কিন্তু সদনে সব সময়ে আমাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়করা উপস্থিত থাকবেন।’ যদিও কুণাল ঘোষের বক্তব্য, ‘বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে ফ্লোর টেস্টের কোনও বন্দোবস্ত আইনে নেই। ফ্লোর টেস্ট সরকারের উপরে আস্থা অথবা অনাস্থা প্রস্তাব নিয়ে হয়। বিরোধী দলনেতা কে হবেন, তা সংশ্লিষ্ট দল ঠিক করে। সেই নিয়ম মেনে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করেছে তৃণমূল।’ 



বুধবার মামলার শুনানিতে স্পিকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, প্রথম চিঠি পাওয়ার পরই কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কেন সংশ্লিষ্ট পক্ষগুলিকে ডেকে শুনানি করা হয়নি। সই জালিয়াতির অভিযোগ, বহিষ্কারের নোটিস এবং পরবর্তী সিদ্ধান্ত - সব কিছু নিয়েই আদালত বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। আজ সকাল ১১টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। যদিও ২৫ জুন পর্যন্ত নির্ধারিত কার্যসূচিতে ফ্লোর টেস্টের কোনও উল্লেখ নেই। তবু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আদালতের রায় এবং বিধানসভার অভ্যন্তরীণ পরিস্থিতি - দুই মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের রাজনীতিতে বড় মোড় আসতে পারে।

বিষয় : WestBengalPolitics sovandebchattopadhyay RitabrataBanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


ঋতব্রত না শোভনদেব - কার দাবি পাবে আইনি স্বীকৃতি? নজর হাইকোর্ট ও বিধানসভায়

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
বিরোধী দলনেতার পদ নিয়ে তৃণমূলের অন্দরের সংঘাত এখন আদালতের দরজায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে চলা মামলার রায় আজ, বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। আর সেই রায় ঘিরেই রাজ্যের রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।অন্যদিকে আদালতের লড়াইয়ের পাশাপাশি বিধানসভার ময়দানেও নিজেদের শক্তি ধরে রাখতে মরিয়া বিদ্রোহী শিবির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জমানের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা অধিবেশন চলাকালীন যত বেশি সম্ভব সদস্যকে সদনে উপস্থিত রাখার কৌশল নিয়েছেন। সূত্রের দাবি, বর্তমানে তাঁদের সমর্থনে রয়েছেন ৬৫ জন বিধায়ক। এর আগে স্পিকারের কাছে ৫৮ জন বিধায়কের স্বাক্ষর-সম্বলিত রেজোলিউশন জমা দেওয়া হয়েছিল। পরে একাধিক বিধায়ক পৃথক চিঠি দিয়ে ঋতব্রতদের প্রতি সমর্থন জানান। সেই শক্তিকেই সামনে রেখে প্রয়োজনে ফ্লোর টেস্টের জন্য প্রস্তুত থাকতে চাইছে বিদ্রোহী শিবির।তবে ফ্লোর টেস্ট নিয়ে ভিন্ন মত শাসকপন্থী শিবিরের। বিদ্রোহী শিবিরের এক নেতার কথায়, ‘আমরা ফ্লোর টেস্ট চাইছি। কিন্তু সেটা কবে হতে পারে, সেই সিদ্ধান্ত অধ্যক্ষ নেবেন। আমাদের ধারণা, অধ্যক্ষ যদি ফ্লোর টেস্ট করাতে যান, সেক্ষেত্রে কোন দিন হবে তা আগাম নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে। কিন্তু সদনে সব সময়ে আমাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়করা উপস্থিত থাকবেন।’ যদিও কুণাল ঘোষের বক্তব্য, ‘বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে ফ্লোর টেস্টের কোনও বন্দোবস্ত আইনে নেই। ফ্লোর টেস্ট সরকারের উপরে আস্থা অথবা অনাস্থা প্রস্তাব নিয়ে হয়। বিরোধী দলনেতা কে হবেন, তা সংশ্লিষ্ট দল ঠিক করে। সেই নিয়ম মেনে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করেছে তৃণমূল।’ বুধবার মামলার শুনানিতে স্পিকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, প্রথম চিঠি পাওয়ার পরই কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কেন সংশ্লিষ্ট পক্ষগুলিকে ডেকে শুনানি করা হয়নি। সই জালিয়াতির অভিযোগ, বহিষ্কারের নোটিস এবং পরবর্তী সিদ্ধান্ত - সব কিছু নিয়েই আদালত বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। আজ সকাল ১১টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। যদিও ২৫ জুন পর্যন্ত নির্ধারিত কার্যসূচিতে ফ্লোর টেস্টের কোনও উল্লেখ নেই। তবু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আদালতের রায় এবং বিধানসভার অভ্যন্তরীণ পরিস্থিতি - দুই মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের রাজনীতিতে বড় মোড় আসতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার