দক্ষিণ ২৪ পরগনা: ফলতা থানায় হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার জাহাঙ্গির খানকে থানা থেকে মুক্ত করার দাবিতে যে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছিল, তার নেপথ্যে জাহাঙ্গিরের স্ত্রীর ভূমিকার অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
‘পল্টুদা হ্যাটট্রিক করেছে!’ কার উদ্দেশ্যে শতদ্রুর এই বার্তা?
ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ফলতার এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের উপরে হামলা চালানো হয়। আমি ডিজিপিকে বলব, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।” এখানেই শেষ নয়, জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে এবার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় মামলা দেওয়ারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাষ্ট্র বিরোধী কার্যকলাপের ধারায় এমন শিক্ষা দিন যাতে আগামীতে এই কাজ করার সাহস কেউ না দেখায়।”
শুধু তাই নয়, জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় মামলা দায়েরের কথাও বলেন শুভেন্দু। তাঁর দাবি, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার সাহস না দেখায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় হামলার ঘটনায় ইতিমধ্যেই জাহাঙ্গিরের স্ত্রীর নামে এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জাহাঙ্গির খান থানার লকআপেই রয়েছেন।
এদিন সভা থেকে আরও এক ধাপ এগিয়ে জাহাঙ্গির খানের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজ সরকার করবে।” পাশাপাশি সাধারণ মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ভোট লুঠ, জমি দখল কিংবা দুর্নীতির মতো ঘটনা বরদাস্ত করা হবে না এবং সরকার কোনও অপরাধীকেই ছাড় দেবে না।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন