Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নোটিসের ডেডলাইন শেষ! অভিষেকের বাড়ির বেআইনি অংশ ভাঙতে প্রস্তুত পুরসভা?

নোটিসের ডেডলাইন শেষ! অভিষেকের বাড়ির বেআইনি অংশ ভাঙতে প্রস্তুত পুরসভা?
ছবি সংগৃহীত

‘শান্তিনিকেতন’ বাড়িকে ঘিরে বিতর্কের পর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। বাড়ি এবং তার আশপাশের এলাকা পরিমাপ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে - কোনও বেআইনি নির্মাণ বা অতিরিক্ত দখলের প্রমাণ মিললে কি পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে?


তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি পুরসভার আবাসন বিভাগের কর্মকর্তারা। উল্লেখযোগ্যভাবে, ঘটনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীভবনে সিআইডি দপ্তরে উপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই পুরসভার ইঞ্জিনিয়ারদের বাড়িতে গিয়ে মাপজোক করার ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।

কালীঘাট রোডের ১২১ নম্বর বাড়ি, যা পটুয়াপাড়ায় অবস্থিত, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক বাসভবন। মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছন পুরসভার একাধিক আধিকারিক। স্থানীয় সূত্রের দাবি, তার কিছুক্ষণ আগেই নির্বাচনী প্রচারে ডিজে-সংক্রান্ত মন্তব্যের জেরে দায়ের হওয়া উসকানি মামলার তদন্তে সিআইডির তলবে ভবানীভবনে যান অভিষেক। তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পুর-ইঞ্জিনিয়াররা আধুনিক পরিমাপযন্ত্র ব্যবহার করে বাড়ির চারপাশের এলাকা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়ির কোনও অংশ অনুমোদিত নকশার বাইরে তৈরি হয়েছে কি না বা অতিরিক্ত জমি দখল করে নির্মাণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়েছে।


উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি নিয়ে পুরসভার তরফে তথ্য ও নথি চাওয়া হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

বিষয় : TMC PoliceInvestigation AbhishekBanerjee CID

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


নোটিসের ডেডলাইন শেষ! অভিষেকের বাড়ির বেআইনি অংশ ভাঙতে প্রস্তুত পুরসভা?

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
‘শান্তিনিকেতন’ বাড়িকে ঘিরে বিতর্কের পর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। বাড়ি এবং তার আশপাশের এলাকা পরিমাপ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে - কোনও বেআইনি নির্মাণ বা অতিরিক্ত দখলের প্রমাণ মিললে কি পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে?তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি পুরসভার আবাসন বিভাগের কর্মকর্তারা। উল্লেখযোগ্যভাবে, ঘটনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীভবনে সিআইডি দপ্তরে উপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই পুরসভার ইঞ্জিনিয়ারদের বাড়িতে গিয়ে মাপজোক করার ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।কালীঘাট রোডের ১২১ নম্বর বাড়ি, যা পটুয়াপাড়ায় অবস্থিত, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক বাসভবন। মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছন পুরসভার একাধিক আধিকারিক। স্থানীয় সূত্রের দাবি, তার কিছুক্ষণ আগেই নির্বাচনী প্রচারে ডিজে-সংক্রান্ত মন্তব্যের জেরে দায়ের হওয়া উসকানি মামলার তদন্তে সিআইডির তলবে ভবানীভবনে যান অভিষেক। তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পুর-ইঞ্জিনিয়াররা আধুনিক পরিমাপযন্ত্র ব্যবহার করে বাড়ির চারপাশের এলাকা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়ির কোনও অংশ অনুমোদিত নকশার বাইরে তৈরি হয়েছে কি না বা অতিরিক্ত জমি দখল করে নির্মাণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়েছে।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি নিয়ে পুরসভার তরফে তথ্য ও নথি চাওয়া হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার