Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৫ বছর ধরে পুকুরেই ‘ঘর’! দিনের পর দিন জলে ভেসে থাকে ১৭ বছরের কিশোর, কেন এমন জীবন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
৫ বছর ধরে পুকুরেই ‘ঘর’! দিনের পর দিন জলে ভেসে থাকে ১৭ বছরের কিশোর, কেন এমন জীবন?
ছবি সংগৃহীত

মুর্শিদাবাদঃ পাঁচ বছর ধরে পুকুরের জলেই কাটছে জীবন! কখনও টানা পাঁচ দিন, কখনও আবার সাত দিন! মুর্শিদাবাদের বেলডাঙার এক কিশোরকে দিনের পর দিন পুকুরের জলে ভেসে থাকতে দেখা যায়। এমনকি গভীর রাতেও ২০-২৫ ফুট গভীর জলের মাঝে একইভাবে পড়ে থাকে সে। ঘটনায় উদ্বিগ্ন পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা সকলেই।


বেলডাঙার ফরাস পাড়ার ১৭ বছরের ইকবাল শেখকে জল থেকে তুলে আনা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, জল থেকে উঠে এলেই শরীরে তীব্র জ্বালা অনুভব করে ইকবাল। তাই বাড়িতে না থেকে দিনের পর দিন পুকুরেই পড়ে থাকে সে। দীর্ঘ সময় জলে থাকার ফলে ইতিমধ্যেই তার হাত-পায়ের চামড়া সাদা হয়ে গিয়েছে। সর্দি-কাশির পাশাপাশি শারীরিক সমস্যাতেও ভুগছে সে। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে ইকবালের আচরণে পরিবর্তন আসে। প্রথম দিকে এলাকার বিভিন্ন পুকুরে ঘুরে বেড়ালেও গত কয়েক মাস ধরে একটি পুকুরেই দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে সে। স্থানীয়রা খাবার দিলে জলেই ভেসে থেকে তা খায়। ইকবালের পরিবারও কার্যত অসহায়। এক বছর আগে তার বাবা হাসিবুর শেখের মৃত্যু হয়েছে। মা কামিরণ বিবি বিড়ি বেঁধে কোনওমতে সংসার চালান। ছেলের চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের দাবি, তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। 


স্থানীয়দের দাবি, ইকবালের শারীরিক ও মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের কাছেও এই বিষয়ে সাহায্যের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, ইকবালের মায়ের আবেদন, সরকারি সাহায্য ও ভাতার ব্যবস্থা হলে ছেলের চিকিৎসা করানো সম্ভব হবে।

বিষয় : Beldanga Murshidabad

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


৫ বছর ধরে পুকুরেই ‘ঘর’! দিনের পর দিন জলে ভেসে থাকে ১৭ বছরের কিশোর, কেন এমন জীবন?

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
মুর্শিদাবাদঃ পাঁচ বছর ধরে পুকুরের জলেই কাটছে জীবন! কখনও টানা পাঁচ দিন, কখনও আবার সাত দিন! মুর্শিদাবাদের বেলডাঙার এক কিশোরকে দিনের পর দিন পুকুরের জলে ভেসে থাকতে দেখা যায়। এমনকি গভীর রাতেও ২০-২৫ ফুট গভীর জলের মাঝে একইভাবে পড়ে থাকে সে। ঘটনায় উদ্বিগ্ন পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা সকলেই।বেলডাঙার ফরাস পাড়ার ১৭ বছরের ইকবাল শেখকে জল থেকে তুলে আনা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, জল থেকে উঠে এলেই শরীরে তীব্র জ্বালা অনুভব করে ইকবাল। তাই বাড়িতে না থেকে দিনের পর দিন পুকুরেই পড়ে থাকে সে। দীর্ঘ সময় জলে থাকার ফলে ইতিমধ্যেই তার হাত-পায়ের চামড়া সাদা হয়ে গিয়েছে। সর্দি-কাশির পাশাপাশি শারীরিক সমস্যাতেও ভুগছে সে। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে ইকবালের আচরণে পরিবর্তন আসে। প্রথম দিকে এলাকার বিভিন্ন পুকুরে ঘুরে বেড়ালেও গত কয়েক মাস ধরে একটি পুকুরেই দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে সে। স্থানীয়রা খাবার দিলে জলেই ভেসে থেকে তা খায়। ইকবালের পরিবারও কার্যত অসহায়। এক বছর আগে তার বাবা হাসিবুর শেখের মৃত্যু হয়েছে। মা কামিরণ বিবি বিড়ি বেঁধে কোনওমতে সংসার চালান। ছেলের চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের দাবি, তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। স্থানীয়দের দাবি, ইকবালের শারীরিক ও মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের কাছেও এই বিষয়ে সাহায্যের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, ইকবালের মায়ের আবেদন, সরকারি সাহায্য ও ভাতার ব্যবস্থা হলে ছেলের চিকিৎসা করানো সম্ভব হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত