Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৪২ দিন জেল খাটার পর ‘ডিগবাজি’! স্বরূপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক দাবি রূপটান শিল্পীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
৪২ দিন জেল খাটার পর ‘ডিগবাজি’! স্বরূপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক দাবি রূপটান শিল্পীর
ছবি সংগৃহীত

৪২ দিন জেল খাটার পর আচমকাই বদলে গেল অভিযোগের সুর! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা সেই রূপটান শিল্পী এবার দাবি করলেন, “স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি।” শুধু তাই নয়, ফেসবুক লাইভে এসে স্বরূপের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের কথাও জানালেন তিনি। 


গত জুন মাসে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস। প্রাক্তন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ওই মহিলা রূপটান শিল্পী। তাঁর অভিযোগ ছিল, ফেডারেশনের শর্ত না মানায় তাঁকে দু’বছর কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু শুক্রবার রাতে সোশ্যাল  মিডিয়ায় লাইভে এসে সম্পূর্ণ ভিন্ন দাবি করেন অভিযোগকারিণী। তাঁর বক্তব্য, স্বরূপ বিশ্বাস তাঁকে কোনওরকম শ্লীলতাহানি করেননি। এমনকী, তাঁর নামে যে অভিযোগপত্র লেখা হয়েছিল, সেটিও তাঁর নিজের লেখা নয় বলে দাবি করেন তিনি। ওই মহিলার অভিযোগ, কিছু মানুষ তাঁকে শিখিয়ে এসব করতে  বলেছিলেন। তাঁদের কথাতেই তিনি নিউ আলিপুর থানায় জবানবন্দি দিয়েছিলেন। তাঁর দাবি, মূল অভিযোগ ছিল শান্তনু দে এবং বাপি মালাকারকে ঘিরে। তাঁদের বিরুদ্ধে বাড়িতে এসে হুমকি দেওয়া এবং গুলি করার চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন তিনি।

রূপটান শিল্পীর দাবি, তাঁর জবানবন্দির পর কীভাবে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হলেন, তা তিনি জানতেন না। তাঁর কথায়, “৪২টা দিন আমার জন্য নাকি জেল খেটেছেন উনি। কিন্তু আমি তো এরকম কোনও কথাই বলিনি।” তাঁর দাবি, স্বরূপ ভালো মানুষ এবং মহিলাদের সম্মান করেন বলে তিনি শুনেছেন। পুরো ঘটনাকে ‘মিথ্যে জাল’ বলে দাবি করে তিনি জানান, আর কোনও ঝামেলা চান না, শুধু নিজের কাজ নিয়ে থাকতে চান।

বিষয় : BengalPolitics facebooklive arupbiswas swarupbiswas

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৮ আগস্ট ২০২৬


৪২ দিন জেল খাটার পর ‘ডিগবাজি’! স্বরূপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক দাবি রূপটান শিল্পীর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
৪২ দিন জেল খাটার পর আচমকাই বদলে গেল অভিযোগের সুর! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা সেই রূপটান শিল্পী এবার দাবি করলেন, “স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি।” শুধু তাই নয়, ফেসবুক লাইভে এসে স্বরূপের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের কথাও জানালেন তিনি। গত জুন মাসে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস। প্রাক্তন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ওই মহিলা রূপটান শিল্পী। তাঁর অভিযোগ ছিল, ফেডারেশনের শর্ত না মানায় তাঁকে দু’বছর কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু শুক্রবার রাতে সোশ্যাল  মিডিয়ায় লাইভে এসে সম্পূর্ণ ভিন্ন দাবি করেন অভিযোগকারিণী। তাঁর বক্তব্য, স্বরূপ বিশ্বাস তাঁকে কোনওরকম শ্লীলতাহানি করেননি। এমনকী, তাঁর নামে যে অভিযোগপত্র লেখা হয়েছিল, সেটিও তাঁর নিজের লেখা নয় বলে দাবি করেন তিনি। ওই মহিলার অভিযোগ, কিছু মানুষ তাঁকে শিখিয়ে এসব করতে  বলেছিলেন। তাঁদের কথাতেই তিনি নিউ আলিপুর থানায় জবানবন্দি দিয়েছিলেন। তাঁর দাবি, মূল অভিযোগ ছিল শান্তনু দে এবং বাপি মালাকারকে ঘিরে। তাঁদের বিরুদ্ধে বাড়িতে এসে হুমকি দেওয়া এবং গুলি করার চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন তিনি।রূপটান শিল্পীর দাবি, তাঁর জবানবন্দির পর কীভাবে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হলেন, তা তিনি জানতেন না। তাঁর কথায়, “৪২টা দিন আমার জন্য নাকি জেল খেটেছেন উনি। কিন্তু আমি তো এরকম কোনও কথাই বলিনি।” তাঁর দাবি, স্বরূপ ভালো মানুষ এবং মহিলাদের সম্মান করেন বলে তিনি শুনেছেন। পুরো ঘটনাকে ‘মিথ্যে জাল’ বলে দাবি করে তিনি জানান, আর কোনও ঝামেলা চান না, শুধু নিজের কাজ নিয়ে থাকতে চান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত