Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গেস্ট হাউসে নারীপাচার থেকে দেদার তোলাবাজি, পুলিশের জালে সুজিত-ঘনিষ্ঠ সায়ন!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬
গেস্ট হাউসে নারীপাচার থেকে দেদার তোলাবাজি, পুলিশের জালে সুজিত-ঘনিষ্ঠ সায়ন!
বিয়ের অনুষ্ঠানে সুজিত বসুর সঙ্গে সায়ন দে। ছবি-সংগৃহীত

সল্টলেক: বিধাননগরে সিটের গোপন অভিযানে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ সায়ন দে। সুকান্তনগর এলাকার এক গেস্ট হাউসে বিশেষ তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বিশেষ দল। ধৃতের বিরুদ্ধে কেবল প্রমোটারদের থেকে টাকা তোলা বা জমি দখলের অভিযোগই নয়, গেস্ট হাউসের আড়ালে নারীপাচার ও অসামাজিক কাজ চালানোর মতো বিস্ফোরক সব অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে এই ধরণের বেআইনি সাম্রাজ্য চালাচ্ছিল সায়ন।

পুলিশ সূত্রে খবর, সুকান্তনগরের স্থানীয় প্রমোটারদের ভয় দেখিয়ে টাকা আদায়, এমনকি সাধারণ মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েও ফ্ল্যাট না দেওয়ার মতো একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল। রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর আবার নতুন করে পুলিশে অভিযোগ দায়ের হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই গোয়েন্দা বিভাগের বিশেষ দল তৈরি করে সায়নকে জালে তোলে পুলিশ। ছবি ও স্থানীয় সূত্রে স্পষ্ট যে, তৃণমূল জমানায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হরবখত বিভিন্ন জনসভায় দেখা যেত অভিযুক্ত সায়নকে।

গ্রেফতারির পর অবশ্য সব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন সায়ন। তাঁর বক্তব্য, যে গেস্ট হাউসের কথা বলা হচ্ছে সেটির মালিক তিনি নন এবং তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। যদিও বিধাননগর বিজেপির স্থানীয় নেতৃত্ব পুলিশের এই সক্রিয়তাকে স্বাগত জানিয়েছে। বিধাননগর কমিশনারেটের পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে; এই নারীপাচার ও বেআইনি চক্রের পেছনে আরও বড় কোনো প্রভাবশালী মাথা রয়েছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

হাইপ্রোফাইল নেতার ছায়ায় ঢাকা এই অপরাধ-সাম্রাজ্যের জাল কতদূর বিস্তৃত ছিল, এখন সেটাই দেখার!


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BengalPolitics BreakingNews HiddenStoriesNews sujitbose bidhannagarpolice SaltLakeCrime SITProbe BreakingNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬


গেস্ট হাউসে নারীপাচার থেকে দেদার তোলাবাজি, পুলিশের জালে সুজিত-ঘনিষ্ঠ সায়ন!

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
সল্টলেক: বিধাননগরে সিটের গোপন অভিযানে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ সায়ন দে। সুকান্তনগর এলাকার এক গেস্ট হাউসে বিশেষ তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বিশেষ দল। ধৃতের বিরুদ্ধে কেবল প্রমোটারদের থেকে টাকা তোলা বা জমি দখলের অভিযোগই নয়, গেস্ট হাউসের আড়ালে নারীপাচার ও অসামাজিক কাজ চালানোর মতো বিস্ফোরক সব অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে এই ধরণের বেআইনি সাম্রাজ্য চালাচ্ছিল সায়ন।পুলিশ সূত্রে খবর, সুকান্তনগরের স্থানীয় প্রমোটারদের ভয় দেখিয়ে টাকা আদায়, এমনকি সাধারণ মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েও ফ্ল্যাট না দেওয়ার মতো একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল। রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর আবার নতুন করে পুলিশে অভিযোগ দায়ের হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই গোয়েন্দা বিভাগের বিশেষ দল তৈরি করে সায়নকে জালে তোলে পুলিশ। ছবি ও স্থানীয় সূত্রে স্পষ্ট যে, তৃণমূল জমানায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হরবখত বিভিন্ন জনসভায় দেখা যেত অভিযুক্ত সায়নকে।গ্রেফতারির পর অবশ্য সব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন সায়ন। তাঁর বক্তব্য, যে গেস্ট হাউসের কথা বলা হচ্ছে সেটির মালিক তিনি নন এবং তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। যদিও বিধাননগর বিজেপির স্থানীয় নেতৃত্ব পুলিশের এই সক্রিয়তাকে স্বাগত জানিয়েছে। বিধাননগর কমিশনারেটের পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে; এই নারীপাচার ও বেআইনি চক্রের পেছনে আরও বড় কোনো প্রভাবশালী মাথা রয়েছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।হাইপ্রোফাইল নেতার ছায়ায় ঢাকা এই অপরাধ-সাম্রাজ্যের জাল কতদূর বিস্তৃত ছিল, এখন সেটাই দেখার!হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত