Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করছে? রসগোল্লা-মিষ্টির বদলে বেছে নিন এই ৭টি স্বাস্থ্যকর অপশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করছে? রসগোল্লা-মিষ্টির বদলে বেছে নিন এই ৭টি স্বাস্থ্যকর অপশন
ছবি সংগৃহীত

মন খারাপ, ক্লান্তি কিংবা খাওয়ার পর একটু মিষ্টি যে কোনও কারণেই হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে হতে পারে। কিন্তু বারবার মিষ্টি বা চিনি-সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই মিষ্টির খাওয়ার ইচ্ছে হলেই তা একেবারে চেপে রাখার বদলে তুলনামূলক স্বাস্থ্যকর কিছু খাবার বেছে নিতে পারেন।

মিষ্টি খাওয়ার ইচ্ছে মেটাতে কী কী রাখতে পারেন খাবারের তালিকায়?

১) টাটকা ফল হতে পারে সবচেয়ে সহজ বিকল্প। কলা, আপেল, আম, বেরি বা নিজের পছন্দের অন্য ফল খেতে পারেন। ফলের প্রাকৃতিক মিষ্টির সঙ্গে শরীরে যায় ফাইবার, ভিটামিন এবং নানা অ্যান্টিঅক্সিড্যান্ট। 

২) চকোলেটের ইচ্ছে হলে মিল্ক চকোলেটের বদলে অল্প ডার্ক চকোলেট খেতে পারেন। বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেটে সাধারণত তুলনামূলক কম চিনি থাকে। তবে বেশি খাওয়া ঠিক নয়।

৩) টক দইয়ের সঙ্গে ফল ও কয়েকটি বাদাম মিশিয়ে খেতে পারেন। মিষ্টি স্বাদের জন্য অল্প মধু যোগ করা যায়। দই থেকে প্রোটিন ও ক্যালশিয়াম পাওয়ার পাশাপাশি এই কম্বিনেশন খিদে মেটাতেও সাহায্য করে। 

৪) মিষ্টির বিকল্প হিসেবে খেজুর, কিশমিশ বা ফিগের মতো শুকনো ফলও রাখতে পারেন। এগুলিতে প্রাকৃতিক মিষ্টি থাকে। তবে ড্রাই ফ্রুটসেও প্রাকৃতিক চিনি থাকে, তাই পরিমাণটা অল্প রাখাই ভালো।

৫) পছন্দের ফল, দুধ বা দই, খেজুর এবং সামান্য মধু একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করতে পারেন ঘন স্মুদি। আরও পুষ্টিকর করতে চাইলে ওটস, বাদাম বা কুমড়ো-বীজ যোগ করা যায়। আলাদা করে চিনি না দিয়েও পানীয়টি খেতে হবে সুস্বাদু।

৬) বাড়িতেই বানিয়ে রাখতে পারেন এনার্জি লাড্ডু। খেজুর, ওটস, বাদাম ও বিভিন্ন বীজ একসঙ্গে ভালো করে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই ধরনের স্ন্যাক কাজে লাগতে পারে। 

৭) খুব সহজ আরেকটি উপায় হল কলা ও পিনাট বাটার। পাকা কলার কয়েকটি টুকরোর উপর অল্প পিনাট বাটার দিয়ে খেতে পারেন। মিষ্টির স্বাদ পাওয়ার পাশাপাশি প্রোটিন ও ফ্যাটও মিলবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ‘স্বাস্থ্যকর বিকল্প’ মানেই যত খুশি খাওয়া নয়। ফল, খেজুর, ডার্ক চকোলেট বা মধুতেও ক্যালরি ও চিনি থাকতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী পরিমাণ ঠিক করে খাওয়াই ভালো। খাবারের পাশাপাশি ঘুম, স্ট্রেস এবং সারাদিনের খাওয়ার অভ্যাসের দিকেও নজর দেওয়া দরকার।

বিষয় : Healthy Foods Sweet Craving

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬


হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করছে? রসগোল্লা-মিষ্টির বদলে বেছে নিন এই ৭টি স্বাস্থ্যকর অপশন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মন খারাপ, ক্লান্তি কিংবা খাওয়ার পর একটু মিষ্টি যে কোনও কারণেই হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে হতে পারে। কিন্তু বারবার মিষ্টি বা চিনি-সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই মিষ্টির খাওয়ার ইচ্ছে হলেই তা একেবারে চেপে রাখার বদলে তুলনামূলক স্বাস্থ্যকর কিছু খাবার বেছে নিতে পারেন।মিষ্টি খাওয়ার ইচ্ছে মেটাতে কী কী রাখতে পারেন খাবারের তালিকায়?১) টাটকা ফল হতে পারে সবচেয়ে সহজ বিকল্প। কলা, আপেল, আম, বেরি বা নিজের পছন্দের অন্য ফল খেতে পারেন। ফলের প্রাকৃতিক মিষ্টির সঙ্গে শরীরে যায় ফাইবার, ভিটামিন এবং নানা অ্যান্টিঅক্সিড্যান্ট। ২) চকোলেটের ইচ্ছে হলে মিল্ক চকোলেটের বদলে অল্প ডার্ক চকোলেট খেতে পারেন। বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেটে সাধারণত তুলনামূলক কম চিনি থাকে। তবে বেশি খাওয়া ঠিক নয়।৩) টক দইয়ের সঙ্গে ফল ও কয়েকটি বাদাম মিশিয়ে খেতে পারেন। মিষ্টি স্বাদের জন্য অল্প মধু যোগ করা যায়। দই থেকে প্রোটিন ও ক্যালশিয়াম পাওয়ার পাশাপাশি এই কম্বিনেশন খিদে মেটাতেও সাহায্য করে। ৪) মিষ্টির বিকল্প হিসেবে খেজুর, কিশমিশ বা ফিগের মতো শুকনো ফলও রাখতে পারেন। এগুলিতে প্রাকৃতিক মিষ্টি থাকে। তবে ড্রাই ফ্রুটসেও প্রাকৃতিক চিনি থাকে, তাই পরিমাণটা অল্প রাখাই ভালো।৫) পছন্দের ফল, দুধ বা দই, খেজুর এবং সামান্য মধু একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করতে পারেন ঘন স্মুদি। আরও পুষ্টিকর করতে চাইলে ওটস, বাদাম বা কুমড়ো-বীজ যোগ করা যায়। আলাদা করে চিনি না দিয়েও পানীয়টি খেতে হবে সুস্বাদু।৬) বাড়িতেই বানিয়ে রাখতে পারেন এনার্জি লাড্ডু। খেজুর, ওটস, বাদাম ও বিভিন্ন বীজ একসঙ্গে ভালো করে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই ধরনের স্ন্যাক কাজে লাগতে পারে। ৭) খুব সহজ আরেকটি উপায় হল কলা ও পিনাট বাটার। পাকা কলার কয়েকটি টুকরোর উপর অল্প পিনাট বাটার দিয়ে খেতে পারেন। মিষ্টির স্বাদ পাওয়ার পাশাপাশি প্রোটিন ও ফ্যাটও মিলবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ‘স্বাস্থ্যকর বিকল্প’ মানেই যত খুশি খাওয়া নয়। ফল, খেজুর, ডার্ক চকোলেট বা মধুতেও ক্যালরি ও চিনি থাকতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী পরিমাণ ঠিক করে খাওয়াই ভালো। খাবারের পাশাপাশি ঘুম, স্ট্রেস এবং সারাদিনের খাওয়ার অভ্যাসের দিকেও নজর দেওয়া দরকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত