Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে বড় সিদ্ধান্ত! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ‘ভারত কেশরী’র জীবনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে বড় সিদ্ধান্ত! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ‘ভারত কেশরী’র জীবনী
ছবি সংগৃহীত

কলকাতাঃ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী ঘিরে বড় উদ্যোগ রাজ্য সরকারের। আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলশিক্ষা দপ্তরের উদ্যোগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে ‘ভারত কেশরী’র জীবনী। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষার সব স্তরেই তাঁকে নিয়ে পড়ানো হবে বলে জানানো হয়েছে।


শ্যামাপ্রসাদকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ কমিটি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উজ্জ্বল জীবন ও আত্মবলিদান এতদিন যথাযথভাবে প্রচারের আলোয় আসেনি। এর পিছনে রাজনৈতিক কারণ ছিল। তবে এবার ‘ভারত কেশরী’র অবদান সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শুধু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিই নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আলাদা বই প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে। তাঁর সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের উদ্যোগে তথাগত রায়ের প্রচেষ্টায় ইতিমধ্যেই একটি বই প্রস্তুত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ইচ্ছা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বইটি প্রকাশ করা। পাশাপাশি রাজ্যের গ্রন্থাগার দপ্তরকে শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বই প্রকাশ করা হবে।


এছাড়াও হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংস্কারের কাজ শুরু হয়েছে। সেখানে থাকা গ্রন্থাগারের মানোন্নয়নের পাশাপাশি একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

বিষয় : CM Suvendu Adhikari Nabanna Shyamaprasad Mukherjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে বড় সিদ্ধান্ত! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ‘ভারত কেশরী’র জীবনী

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী ঘিরে বড় উদ্যোগ রাজ্য সরকারের। আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলশিক্ষা দপ্তরের উদ্যোগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে ‘ভারত কেশরী’র জীবনী। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষার সব স্তরেই তাঁকে নিয়ে পড়ানো হবে বলে জানানো হয়েছে।শ্যামাপ্রসাদকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ কমিটি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উজ্জ্বল জীবন ও আত্মবলিদান এতদিন যথাযথভাবে প্রচারের আলোয় আসেনি। এর পিছনে রাজনৈতিক কারণ ছিল। তবে এবার ‘ভারত কেশরী’র অবদান সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শুধু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিই নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আলাদা বই প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে। তাঁর সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের উদ্যোগে তথাগত রায়ের প্রচেষ্টায় ইতিমধ্যেই একটি বই প্রস্তুত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ইচ্ছা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বইটি প্রকাশ করা। পাশাপাশি রাজ্যের গ্রন্থাগার দপ্তরকে শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বই প্রকাশ করা হবে।এছাড়াও হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংস্কারের কাজ শুরু হয়েছে। সেখানে থাকা গ্রন্থাগারের মানোন্নয়নের পাশাপাশি একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত