Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মুখ্যমন্ত্রীর ‘জেলে দেখতে চাই’ হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ‘টয়’! কেশপুরে তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
 মুখ্যমন্ত্রীর ‘জেলে দেখতে চাই’ হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ‘টয়’! কেশপুরে তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য
ছবি সংগৃহীত

পশ্চিম মেদিনীপুর ঃ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই গ্রেফতার কেশপুরের তৃণমূল নেতা আসিফ ইকবাল। এলাকায় ‘টয়’ নামেই পরিচিত তিনি। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার তাঁকে গ্রেফতার করে কেশপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, আসিফ ইকবাল কেশপুর যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। গ্রেফতারের পর তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে নেমেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ঠিক এক দিন আগেই কেশপুরে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে শুরু করে রাজনৈতিক কারণে তাঁদের উপর অত্যাচারের কথাও বলেছিলেন তিনি।  মঙ্গলবার ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, শুধুমাত্র ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলার কারণেও বহু বিজেপি কর্মীকে হেনস্থার শিকার হতে হয়েছে। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেশপুরে তাঁর সভা ঘিরেও বাধা সৃষ্টির অভিযোগ তোলেন তিনি।

এর পরেই মঞ্চ থেকে পুলিশকে পুরনো মামলাগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্দেশ্যে তিনি বলেন, অভিযুক্তদের তিনি জেলে দেখতে চান। আর সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই কেশপুরের তৃণমূল নেতা ‘টয়’-এর গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

বিষয় : CM Suvendu Adhikari Crime TMC Leader

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


মুখ্যমন্ত্রীর ‘জেলে দেখতে চাই’ হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ‘টয়’! কেশপুরে তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
পশ্চিম মেদিনীপুর ঃ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই গ্রেফতার কেশপুরের তৃণমূল নেতা আসিফ ইকবাল। এলাকায় ‘টয়’ নামেই পরিচিত তিনি। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার তাঁকে গ্রেফতার করে কেশপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে খবর, আসিফ ইকবাল কেশপুর যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। গ্রেফতারের পর তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে নেমেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ঠিক এক দিন আগেই কেশপুরে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে শুরু করে রাজনৈতিক কারণে তাঁদের উপর অত্যাচারের কথাও বলেছিলেন তিনি।  মঙ্গলবার ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, শুধুমাত্র ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলার কারণেও বহু বিজেপি কর্মীকে হেনস্থার শিকার হতে হয়েছে। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেশপুরে তাঁর সভা ঘিরেও বাধা সৃষ্টির অভিযোগ তোলেন তিনি।এর পরেই মঞ্চ থেকে পুলিশকে পুরনো মামলাগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্দেশ্যে তিনি বলেন, অভিযুক্তদের তিনি জেলে দেখতে চান। আর সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই কেশপুরের তৃণমূল নেতা ‘টয়’-এর গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত