Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভায় ‘সেবাশ্রয়’ বিস্ফোরণ! মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি বিজেপির, শনিবার জবাব শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬
বিধানসভায় ‘সেবাশ্রয়’ বিস্ফোরণ! মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি বিজেপির, শনিবার জবাব শুভেন্দুর

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ শিবিরকে ঘিরে বিতর্ক এবার বিধানসভার অন্দরে। শুক্রবার বিষয়টি তুলে ধরে একাধিক গুরুতর অভিযোগ করেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। তাঁর দাবি, সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতি থেকে শুরু করে মাঠ দখল, সরকারি সম্পত্তির অপব্যবহার-সহ নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তাই সেবাশ্রয় ঘিরে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন। জবাবে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানান, শনিবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।


বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু পণ্ডা বলেন, কোথাও দীর্ঘদিন ধরে মাঠ দখল করে শিবির চালানো হয়েছে, কোথাও আবার ব্যবহৃত ওষুধ মাটির নীচে ফেলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি, চিকিৎসার পর কিছু রোগীর শারীরিক ক্ষতির অভিযোগও সামনে এসেছে বলে তিনি দাবি করেন। ফলতা বিধানসভা এলাকার একটি মাঠ এখনও আগের অবস্থায় ফেরেনি বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, এর জেরে স্থানীয় ছেলেমেয়েদের খেলাধুলাও ব্যাহত হচ্ছে। এমনকি ওই প্যান্ডেল সরাতেই সরকারের প্রায় ২৪ লক্ষ টাকা খরচ হবে বলেও দাবি করেন বিজেপি বিধায়ক। এই অভিযোগের প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ বলেন, সরকার ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে সেবাশ্রয় শিবির সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়েছে। চিকিৎসা পরিষেবা নিয়েও কিছু অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বিষয়টি নিয়ে শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিস্তারিত বিবৃতি দেবেন।


এদিকে, এই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, যেহেতু সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অভিষেকের নাম টানা হচ্ছে, তাই তাঁকেও নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত। প্রয়োজনে তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়ার দাবিও জানান তিনি। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে ডায়মন্ড হারবারে শুরু হয়েছিল 'সেবাশ্রয়' শিবির। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হত বলে দাবি করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এই শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। 

বিষয় : BengalPolitics SuvenduAdhikari AbhishekBanerjee westbengalassembly SEBASHRAY debanghupanda

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


বিধানসভায় ‘সেবাশ্রয়’ বিস্ফোরণ! মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি বিজেপির, শনিবার জবাব শুভেন্দুর

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image
ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ শিবিরকে ঘিরে বিতর্ক এবার বিধানসভার অন্দরে। শুক্রবার বিষয়টি তুলে ধরে একাধিক গুরুতর অভিযোগ করেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। তাঁর দাবি, সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতি থেকে শুরু করে মাঠ দখল, সরকারি সম্পত্তির অপব্যবহার-সহ নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তাই সেবাশ্রয় ঘিরে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন। জবাবে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানান, শনিবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু পণ্ডা বলেন, কোথাও দীর্ঘদিন ধরে মাঠ দখল করে শিবির চালানো হয়েছে, কোথাও আবার ব্যবহৃত ওষুধ মাটির নীচে ফেলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি, চিকিৎসার পর কিছু রোগীর শারীরিক ক্ষতির অভিযোগও সামনে এসেছে বলে তিনি দাবি করেন। ফলতা বিধানসভা এলাকার একটি মাঠ এখনও আগের অবস্থায় ফেরেনি বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, এর জেরে স্থানীয় ছেলেমেয়েদের খেলাধুলাও ব্যাহত হচ্ছে। এমনকি ওই প্যান্ডেল সরাতেই সরকারের প্রায় ২৪ লক্ষ টাকা খরচ হবে বলেও দাবি করেন বিজেপি বিধায়ক। এই অভিযোগের প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ বলেন, সরকার ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে সেবাশ্রয় শিবির সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়েছে। চিকিৎসা পরিষেবা নিয়েও কিছু অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বিষয়টি নিয়ে শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিস্তারিত বিবৃতি দেবেন।এদিকে, এই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, যেহেতু সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অভিষেকের নাম টানা হচ্ছে, তাই তাঁকেও নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত। প্রয়োজনে তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়ার দাবিও জানান তিনি। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে ডায়মন্ড হারবারে শুরু হয়েছিল 'সেবাশ্রয়' শিবির। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হত বলে দাবি করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এই শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত