Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বদলের বাংলায় স্বাস্থ্য পরিষেবায় চমক! চালু আয়ুষ্মান ভারত, রবিবার কলকাতার মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
 বদলের বাংলায় স্বাস্থ্য পরিষেবায় চমক! চালু আয়ুষ্মান ভারত, রবিবার কলকাতার মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

কলকাতা: বদলের বাংলায় ফের আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামী রবিবার তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মেগা কর্মসূচিতে যোগ দিতেই শহরে আসছেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


আগামী ১৬ ও ১৭ আগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৬ আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালিত হবে। সেদিন থেকেই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই কলকাতায় আসছেন তিনি। বঙ্গ সফরে বিজেপির একটি সাংগঠনিক কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা জে পি নাড্ডার। আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। তার আগে ১৬ আগস্ট কলকাতায় বক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, সেই কর্মসূচিতেও থাকতে পারেন তিনি।


এদিকে, ১৯ আগস্ট বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। সেই আবহেই আগামী ২০ আগস্ট কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি সূত্রে খবর, ২১ ও ২২ আগস্ট তাঁর একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি থাকতে পারে। 

বিষয় : Ayushman Bharat J P Nadda

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


বদলের বাংলায় স্বাস্থ্য পরিষেবায় চমক! চালু আয়ুষ্মান ভারত, রবিবার কলকাতার মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: বদলের বাংলায় ফের আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামী রবিবার তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মেগা কর্মসূচিতে যোগ দিতেই শহরে আসছেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আগামী ১৬ ও ১৭ আগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৬ আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালিত হবে। সেদিন থেকেই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই কলকাতায় আসছেন তিনি। বঙ্গ সফরে বিজেপির একটি সাংগঠনিক কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা জে পি নাড্ডার। আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। তার আগে ১৬ আগস্ট কলকাতায় বক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, সেই কর্মসূচিতেও থাকতে পারেন তিনি।এদিকে, ১৯ আগস্ট বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। সেই আবহেই আগামী ২০ আগস্ট কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি সূত্রে খবর, ২১ ও ২২ আগস্ট তাঁর একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি থাকতে পারে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত