খড়গপুরঃ ফের খড়গপুর আইআইটিতে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকেলে আইআইটি চত্বরের নালন্দা কমপ্লেক্সের নিচ থেকে উদ্ধার হল ২০ বছরের ছাত্র অঙ্কিত শর্মার দেহ। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।
জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা অঙ্কিত আইআইটির গোখেল হলে থাকতেন। এদিন নালন্দা কমপ্লেক্সে পড়তে গিয়েছিলেন। তাঁর কিছুক্ষণ পরই সেখানে গুরুতর জখম অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সাহায্যে তাঁকে ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনা, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ি। এখনও পর্যন্ত পুলিশ বা আইআইটি কর্তৃপক্ষের তরফে ঘটনার কারণ নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
#HSN #Kharagpur #IIT #WestBengal #StudentDeath #MysteriousDeath #PoliceInvestigation #HiddenStoriesNews

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন