Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতার বাইরে প্রথমবার! স্বাধীনতা দিবসে বাংলার এই জায়গায় পতাকা তুলবেন শুভেন্দু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
কলকাতার বাইরে প্রথমবার! স্বাধীনতা দিবসে বাংলার এই জায়গায় পতাকা তুলবেন  শুভেন্দু
ছবি সংগৃহীত

কলকাতাঃ স্বাধীনতা দিবসে এতদিন চেনা ছবি ছিল কলকাতার রাজপথ। মুখ্যমন্ত্রীর হাত ধরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হত দেশের স্বাধীনতার উৎসব। ৮০তম স্বাধীনতা দিবসে সেই ছবিতেই এবার বড় বদল আসতে চলেছে। কলকাতা ছেড়ে সুন্দরবনের বুকে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সুন্দরবনের গোসাবার কিষাণ মাণ্ডিকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য গত কয়েকদিন ধরে প্রশাসনের তরফে একাধিক জায়গা পরিদর্শন করা হয়েছিল। শেষ পর্যন্ত যাতায়াত ও ভৌগোলিক পরিস্থিতি-সহ একাধিক বিষয় বিবেচনা করেই কিষাণ মাণ্ডির পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাধীনতা দিবসের আগে থেকেই সুন্দরবনে বাড়ছে ব্যস্ততা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। শুধু গোসাবাই নয়, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে কলকাতার রেড রোডেও। এর পাশাপাশি ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও খাবারের স্বাদকে এক মঞ্চে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও পৃথকভাবে কর্মসূচি পালন করা হবে। 


সন্ধ্যায় রাজ্যপালের বাসভবনে ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের আয়োজনেরও নির্দেশ রয়েছে। সেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা মানুষদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও স্বাধীনতা দিবসকে ঘিরে দেশজুড়ে দেশাত্মবোধক আবহ তৈরি করতে প্রায় ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ডের বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কর্মসূচিগুলি সফল করতে স্থানীয় প্রশাসনকেও সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : Sundarban SuvenduAdhikari independenceday

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


কলকাতার বাইরে প্রথমবার! স্বাধীনতা দিবসে বাংলার এই জায়গায় পতাকা তুলবেন শুভেন্দু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ স্বাধীনতা দিবসে এতদিন চেনা ছবি ছিল কলকাতার রাজপথ। মুখ্যমন্ত্রীর হাত ধরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হত দেশের স্বাধীনতার উৎসব। ৮০তম স্বাধীনতা দিবসে সেই ছবিতেই এবার বড় বদল আসতে চলেছে। কলকাতা ছেড়ে সুন্দরবনের বুকে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সুন্দরবনের গোসাবার কিষাণ মাণ্ডিকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য গত কয়েকদিন ধরে প্রশাসনের তরফে একাধিক জায়গা পরিদর্শন করা হয়েছিল। শেষ পর্যন্ত যাতায়াত ও ভৌগোলিক পরিস্থিতি-সহ একাধিক বিষয় বিবেচনা করেই কিষাণ মাণ্ডির পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাধীনতা দিবসের আগে থেকেই সুন্দরবনে বাড়ছে ব্যস্ততা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। শুধু গোসাবাই নয়, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে কলকাতার রেড রোডেও। এর পাশাপাশি ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও খাবারের স্বাদকে এক মঞ্চে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও পৃথকভাবে কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যায় রাজ্যপালের বাসভবনে ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের আয়োজনেরও নির্দেশ রয়েছে। সেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা মানুষদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও স্বাধীনতা দিবসকে ঘিরে দেশজুড়ে দেশাত্মবোধক আবহ তৈরি করতে প্রায় ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ডের বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কর্মসূচিগুলি সফল করতে স্থানীয় প্রশাসনকেও সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত