Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিঘার সমুদ্রে এ কী ভেসে এল! বিশাল লাল বস্তু ঘিরে রহস্য, আসল পরিচয় জানলে চমকাবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
 দিঘার সমুদ্রে এ কী ভেসে এল! বিশাল লাল বস্তু ঘিরে রহস্য, আসল পরিচয় জানলে চমকাবেন
ছবি সংগৃহীত

দিঘাঃ বিরাট লাল রঙের অচেনা বস্তু ঘিরে চাঞ্চল্য দিঘার সমুদ্রসৈকতে। নিচের দিকটা মোটা, উপর থেকে বেরিয়ে রয়েছে লোহার লম্বা রড। গত ১২ অগস্ট রাতে মৎস্যজীবীদের নজরে আসে সেটি। এরপর পর্যটক ও স্থানীয়দের মধ্যে তৈরি হয় কৌতূহল।

জানা গিয়েছে, সেটি আসলে একটি সিগন্যালিং বয়া। সমুদ্রপথে ট্রলার ও জাহাজকে নিরাপদ নৌপথের সংকেত দেওয়ার কাজে ব্যবহৃত হয় এই বয়া। কোথায় চর রয়েছে, কোথায় জল অগভীর কিংবা কোথায় গভীরতা বেশি সেই সম্পর্কেও এটি নৌযানকে সতর্ক করে। সিগন্যালিং বয়া সম্পর্কে সাধারণ পর্যটকদের অনেকেরই ধারণা না থাকায় প্রথমে আতঙ্ক ছড়ায়। রহস্যময় বস্তু দেখতে দিঘা মোহনায় ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। অনেকেই ছবি ও ভিডিয়ো তুলে তা সমাজমাধ্যমে পোস্ট করেন। পরে পুলিশের তরফে পর্যটকদের আশ্বস্ত করা হয়।


প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের ঢেউ, জোয়ার-ভাটা কিংবা স্রোতের টানে বয়াটি তার নির্ধারিত অবস্থান থেকে সরে এসে দিঘা মোহনায় পৌঁছেছে। নির্দিষ্ট জায়গায় না থাকলে নৌপথে সংকেত দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ফলে কোনও ট্রলার বা জাহাজ বিপাকে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বয়াটিকে দ্রুত তার নির্ধারিত জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিষয় : WestBengalNews touristalert DighaSeaBeach

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


দিঘার সমুদ্রে এ কী ভেসে এল! বিশাল লাল বস্তু ঘিরে রহস্য, আসল পরিচয় জানলে চমকাবেন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image
দিঘাঃ বিরাট লাল রঙের অচেনা বস্তু ঘিরে চাঞ্চল্য দিঘার সমুদ্রসৈকতে। নিচের দিকটা মোটা, উপর থেকে বেরিয়ে রয়েছে লোহার লম্বা রড। গত ১২ অগস্ট রাতে মৎস্যজীবীদের নজরে আসে সেটি। এরপর পর্যটক ও স্থানীয়দের মধ্যে তৈরি হয় কৌতূহল।জানা গিয়েছে, সেটি আসলে একটি সিগন্যালিং বয়া। সমুদ্রপথে ট্রলার ও জাহাজকে নিরাপদ নৌপথের সংকেত দেওয়ার কাজে ব্যবহৃত হয় এই বয়া। কোথায় চর রয়েছে, কোথায় জল অগভীর কিংবা কোথায় গভীরতা বেশি সেই সম্পর্কেও এটি নৌযানকে সতর্ক করে। সিগন্যালিং বয়া সম্পর্কে সাধারণ পর্যটকদের অনেকেরই ধারণা না থাকায় প্রথমে আতঙ্ক ছড়ায়। রহস্যময় বস্তু দেখতে দিঘা মোহনায় ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। অনেকেই ছবি ও ভিডিয়ো তুলে তা সমাজমাধ্যমে পোস্ট করেন। পরে পুলিশের তরফে পর্যটকদের আশ্বস্ত করা হয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের ঢেউ, জোয়ার-ভাটা কিংবা স্রোতের টানে বয়াটি তার নির্ধারিত অবস্থান থেকে সরে এসে দিঘা মোহনায় পৌঁছেছে। নির্দিষ্ট জায়গায় না থাকলে নৌপথে সংকেত দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ফলে কোনও ট্রলার বা জাহাজ বিপাকে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বয়াটিকে দ্রুত তার নির্ধারিত জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত