হালিশহর: পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কণ্ডের মাঝে হালিশহরে পৌঁছে কড়া ‘অ্যাকশন’ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে মন্ত্রী অর্জুন সিং, সুমনা সরকার, স্থানীয় বিধায়ক, রাজ্য পুলিশের ডিজি এবং বারাকপুরের সিপির বিশাল টিম নিয়ে নিহতের বাড়িতে যান তিনি। নিহতের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলার পর বেরিয়ে এসে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি। হালিশহর থানার আইসি-কে ক্লোজ এবং সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিককে (আইও) সরাসরি সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার গুরুত্ব বিচারে সাধারণ বিচারবিভাগীয় তদন্তের বদলে স্বয়ং জেলাশাসককে গোটা বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।
শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বড়সড় আর্থিক ও সামাজিক সুরক্ষার ঘোষণাও করেন। নিহতের স্ত্রীকে অবিলম্বে ‘মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট’ পদে চাকরি দেওয়ার কথা জানান শুভেন্দু, যা এক বছর পর গ্রুপ-ডি পদে উন্নীত হবে। এছাড়া, শিশুদের পড়াশোনা ও ভবিষ্যতের সার্বিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তরিত করা হয়। হালিশহরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, বিরোধীদের মতো রাজনীতির সুযোগ না নিয়ে নিহতের পরিবার সরাসরি প্রশাসনের কাছে সুবিচারের আর্জি জানিয়েছে এবং সরকার সেই আস্থা বজায় রেখে রাজধর্ম পালন করছে। বিরজুর মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত ও তদন্ত রিপোর্টের ওপর কড়া নজর রাখার আশ্বাসও দেন তিনি।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন