হাতে আর মাত্র কয়েকটা দিন, তার পরেই শুরু উৎসবের মরশুম। ঠিক তার মুখেই কলকাতার বাজারে স্বস্তির খবর দিল হলুদ ধাতু। সঞ্চয় হোক বা অলঙ্কার— এই হলুদ ধাতুর প্রতি বিশেষ করে বাঙালির কৌতূহল বরাবরই বেশি। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। গত কয়েক দিনের টানা ঊর্ধ্বগতির পর কলকাতায় আবারও বেশ কিছুটা কমল সোনার দর।
কলকাতায় আজকের সোনার দর :
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট: ₹১,৪৬,৫০০ যা গতকাল ছিল ₹১,৪৯,৪০০; যা এক ধাক্কায় কমল ₹২,৯০০
২৪ ক্যারাট (পাকা সোনা): ₹১,৫৯,৮২০ যা গতকাল ছিল ₹১,৬২,৯৮০ অর্থাৎ কমেছে ₹৩,১৬০
১৮ ক্যারাট সোনা: ₹১,১৯,৮৭০ (প্রতি ১০ গ্রামে কমেছে ₹২,৩৭০)
হলুদ ধাতুর এই লাগাতার দরপতন কিন্তু গয়নাপ্রেমী ও সঞ্চয়ীদের জন্য কেনাকাটার সেরা সুযোগ এনে দিতে পারে। তবে বিশ্ববাজারের মেজাজ বদলাতে সময় লাগে না। তাই দামের এই পতন সাময়িক স্বস্তি নাকি আরও বড় চমক অপেক্ষা করছে, সেদিকেই এখন নজর আমবাঙালির।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন