Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গভীর রাতে বিকট শব্দে কাঁপল সুজাপুর, ভয়াবহ বিস্ফোরণে আশঙ্কাজনক একই পরিবারের ৪ শিশু-সহ ৭!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
গভীর রাতে বিকট শব্দে কাঁপল সুজাপুর, ভয়াবহ বিস্ফোরণে আশঙ্কাজনক একই পরিবারের ৪ শিশু-সহ ৭!
মালদহে বিস্ফোরণ। ছবি-সংগৃহীত

মালদহ: গভীর রাতে বিকট শব্দে আচমকাই কেঁপে উঠল গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আগুন, আর সেই আগুনে ঝলসে গুরুতর দগ্ধ হলেন একই পরিবারের চার শিশু-সহ মোট সাতজন। বুধবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায়। শব্দ এতটাই জোরাল ছিল যে আশপাশের টালির চালের বাড়িগুলি পর্যন্ত কেঁপে ওঠে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান অগ্নিকাণ্ড এবং আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয়দের তৎপরতায় দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। দগ্ধদের মধ্যে চার শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হালিমা বিবি জানান, ঘরে থাকা অবস্থায় হঠাৎই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। বাইরে ছুটে এসে তাঁরা দেখেন পরিবারের সদস্য ও শিশুরা আগুনে ঝলসে গিয়েছেন। অন্য এক প্রতিবেশীর দাবি, রাতে রান্না করার সময় হয়তো রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। সত্যি কি রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণেই এই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য বা বিস্ফোরক রয়েছে— তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews HiddenStoriesNews CrimeNewsBengal MaldaNews KaliachakExplosion SujapurNews MaldaExplosion MaldaMedicalCollege

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


গভীর রাতে বিকট শব্দে কাঁপল সুজাপুর, ভয়াবহ বিস্ফোরণে আশঙ্কাজনক একই পরিবারের ৪ শিশু-সহ ৭!

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
মালদহ: গভীর রাতে বিকট শব্দে আচমকাই কেঁপে উঠল গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আগুন, আর সেই আগুনে ঝলসে গুরুতর দগ্ধ হলেন একই পরিবারের চার শিশু-সহ মোট সাতজন। বুধবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায়। শব্দ এতটাই জোরাল ছিল যে আশপাশের টালির চালের বাড়িগুলি পর্যন্ত কেঁপে ওঠে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান অগ্নিকাণ্ড এবং আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছেন পরিবারের সদস্যরা।স্থানীয়দের তৎপরতায় দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। দগ্ধদের মধ্যে চার শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হালিমা বিবি জানান, ঘরে থাকা অবস্থায় হঠাৎই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। বাইরে ছুটে এসে তাঁরা দেখেন পরিবারের সদস্য ও শিশুরা আগুনে ঝলসে গিয়েছেন। অন্য এক প্রতিবেশীর দাবি, রাতে রান্না করার সময় হয়তো রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। সত্যি কি রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণেই এই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য বা বিস্ফোরক রয়েছে— তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত