Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার নয়ছয়? অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ ববির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার নয়ছয়? অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ ববির
ছবি- সংগৃহীত

কলকাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন প্রকল্প ঘিরে এবার উঠল কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ক্যাগ রিপোর্টের উল্লেখ করে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি বুধবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজেপি নেতার অভিযোগ, ২০১৭ সালে ডায়মন্ড হারবারের গঙ্গাপাড়কে সাজিয়ে তুলতে রাজ্য সরকারের তরফে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজের জন্য পর্যটন দফতর থেকে পূর্ত দফতরকে ৭ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল বলে দাবি তাঁর। কিন্তু প্রকল্প শেষ হওয়ার আগেই দেখা দেয় বড় বিপত্তি। অভিযোগ, ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন প্রায় ২৫০ মিটার নদীবাঁধ হুগলি নদীতে তলিয়ে যায়। বিজেপি নেতার দাবি, পরিকল্পনার ত্রুটি এবং কাজের পদ্ধতিতে গাফিলতির জেরেই বাঁধের এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর ওই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির জন্য রাজ্যকে আরও প্রায় ১৬ কোটি টাকা খরচ করতে হয় বলে অভিযোগ। 


প্রকল্পের সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার পাওনা নিয়েও জটিলতা তৈরি হয়েছিল বলে অভিযোগ। এবার সেই অভিযোগেরই তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ক্যাগ রিপোর্ট-সহ বিভিন্ন নথি জমা দিয়ে অভিজিৎ দাস জানতে চেয়েছেন, প্রকল্পে আর্থিক অনিয়ম হয়েছিল কি না এবং হয়ে থাকলে তার জন্য কারা দায়ী। পাশাপাশি, প্রকল্পে অভিষেক ও সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন তিনি। 

বিষয় : West Bengal BJP Abhishek Banerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার নয়ছয়? অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ ববির

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন প্রকল্প ঘিরে এবার উঠল কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ক্যাগ রিপোর্টের উল্লেখ করে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি বুধবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।বিজেপি নেতার অভিযোগ, ২০১৭ সালে ডায়মন্ড হারবারের গঙ্গাপাড়কে সাজিয়ে তুলতে রাজ্য সরকারের তরফে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজের জন্য পর্যটন দফতর থেকে পূর্ত দফতরকে ৭ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল বলে দাবি তাঁর। কিন্তু প্রকল্প শেষ হওয়ার আগেই দেখা দেয় বড় বিপত্তি। অভিযোগ, ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন প্রায় ২৫০ মিটার নদীবাঁধ হুগলি নদীতে তলিয়ে যায়। বিজেপি নেতার দাবি, পরিকল্পনার ত্রুটি এবং কাজের পদ্ধতিতে গাফিলতির জেরেই বাঁধের এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর ওই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির জন্য রাজ্যকে আরও প্রায় ১৬ কোটি টাকা খরচ করতে হয় বলে অভিযোগ। প্রকল্পের সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার পাওনা নিয়েও জটিলতা তৈরি হয়েছিল বলে অভিযোগ। এবার সেই অভিযোগেরই তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ক্যাগ রিপোর্ট-সহ বিভিন্ন নথি জমা দিয়ে অভিজিৎ দাস জানতে চেয়েছেন, প্রকল্পে আর্থিক অনিয়ম হয়েছিল কি না এবং হয়ে থাকলে তার জন্য কারা দায়ী। পাশাপাশি, প্রকল্পে অভিষেক ও সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন তিনি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত