Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইমরান হাশমির রাজকীয় প্রত্যাবর্তন:৫ দিনেই বক্স অফিস কাঁপাল ‘আওয়ারাপান ২’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
ইমরান হাশমির রাজকীয় প্রত্যাবর্তন:৫ দিনেই বক্স অফিস কাঁপাল ‘আওয়ারাপান ২’
গ্রাফিক্স: হিডেন স্টোরিজ নিউজ

বক্স অফিসে অব্যাহত ইমরান হাশমির অপ্রতিরোধ্য দৌড়।  ২০০৭ সালের কাল্ট ক্ল্যাসিক ছবি ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। প্রথম সপ্তাহান্তের দুর্দান্ত সাফল্যের পর কর্মদিবসেও টিকিটের কাউন্টারে নিজের দখল বজায় রেখেছে রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমাটি।

ট্রেড ট্র্যাকারদের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ মুক্তির পঞ্চম দিনে ছবিটি ভারতে নেট আয় করেছে প্রায় ৯.৭৫ কোটি টাকা। এর ফলে ভারতে ছবিটির মোট নেট কালেকশন পৌঁছে গেছে ১০০.৭৫ কোটি টাকায়। মাত্র ৪৫ কোটি টাকার বাজেটে নির্মিত ছবিটি মুক্তির ৫ দিনের মধ্যেই খরচের দ্বিগুণেরও বেশি ঘরে তুলে সুপারহিটের তকমা ছিনিয়ে নিয়েছে।

২০০৭ সালের কাল্ট ক্লাসিক 'আওয়ারাপান'-এর সিক্যুয়েলে ফের একবার ক্ষতবিক্ষত গ্যাংস্টার 'শিবম পণ্ডিত' রূপে পর্দায় আগুন ঝরিয়েছেন ইমরান হাশমি। নীতিন কক্করের পরিচালনায় ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। আবেগঘন গল্প, সুফি মিউজিক এবং ইমরানের দুর্দান্ত অ্যাকশন। সব মিলিয়ে দর্শক প্রেক্ষাগৃহে বারবার ভিড় জমাচ্ছেন।


আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


ইমরান হাশমির রাজকীয় প্রত্যাবর্তন:৫ দিনেই বক্স অফিস কাঁপাল ‘আওয়ারাপান ২’

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
বক্স অফিসে অব্যাহত ইমরান হাশমির অপ্রতিরোধ্য দৌড়।  ২০০৭ সালের কাল্ট ক্ল্যাসিক ছবি ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। প্রথম সপ্তাহান্তের দুর্দান্ত সাফল্যের পর কর্মদিবসেও টিকিটের কাউন্টারে নিজের দখল বজায় রেখেছে রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমাটি।ট্রেড ট্র্যাকারদের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ মুক্তির পঞ্চম দিনে ছবিটি ভারতে নেট আয় করেছে প্রায় ৯.৭৫ কোটি টাকা। এর ফলে ভারতে ছবিটির মোট নেট কালেকশন পৌঁছে গেছে ১০০.৭৫ কোটি টাকায়। মাত্র ৪৫ কোটি টাকার বাজেটে নির্মিত ছবিটি মুক্তির ৫ দিনের মধ্যেই খরচের দ্বিগুণেরও বেশি ঘরে তুলে সুপারহিটের তকমা ছিনিয়ে নিয়েছে।২০০৭ সালের কাল্ট ক্লাসিক 'আওয়ারাপান'-এর সিক্যুয়েলে ফের একবার ক্ষতবিক্ষত গ্যাংস্টার 'শিবম পণ্ডিত' রূপে পর্দায় আগুন ঝরিয়েছেন ইমরান হাশমি। নীতিন কক্করের পরিচালনায় ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। আবেগঘন গল্প, সুফি মিউজিক এবং ইমরানের দুর্দান্ত অ্যাকশন। সব মিলিয়ে দর্শক প্রেক্ষাগৃহে বারবার ভিড় জমাচ্ছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত