Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আকাশ চিরে নামল বজ্রপাত, সবুজ মাঠেই প্রাণ হারালেন ২৪ বছরের প্রতিভাবান ফুটবলার!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
আকাশ চিরে নামল বজ্রপাত, সবুজ মাঠেই প্রাণ হারালেন ২৪ বছরের প্রতিভাবান ফুটবলার!
মাঠেই বাজ পড়ে শেষ সব স্বপ্ন! ছবি- সংগৃহীত

ব্যাংকক: প্রবল বৃষ্টির তোয়াক্কা না করেই মাঠে গড়িয়েছিল ফুটবল। কিন্তু আচমকাই নেমে আসা এক মরণসূচ আকাশে চিরে শেষ করে দিল এক তরুণ উদীয়মান তারকার প্রাণ। থাইল্যান্ডের মাঠে খেলা চলাকালীন বজ্রপাতে বেঘোরে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি ফুটবলার সাফওয়ান আওয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় সাফওয়ানের পাশাপাশি মাঠে থাকা আরও ১২ জন ফুটবলার গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পরপরই বাতিল করে দেওয়া হয় ম্যাচটি।

ভাইরাল হওয়া সিসিটিভি ও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রবল বর্ষণের মধ্যেই দুই দলের তীব্র লড়াই চলছিল। হঠাৎই পেনাল্টি বক্সের কাছে বিকট শব্দে আছড়ে পড়ে বাজ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। সতীর্থেরা দ্রুত মাঠেই সাফওয়ানের বুকে সিপিআর (CPR) দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ফুটবলার। পুলিশের তরফে জানানো হয়েছে, আহত ১২ জন ফুটবলারের মধ্যে ২২ বছর বয়সি মালয়েশিয়ার খেলোয়াড় আলিফ এজ্জাহান জুলকিফলিও রয়েছেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

উইঙ্গার ও ফরোয়ার্ড— দুই বিভাগেই সমান পারদর্শী সাফওয়ান সম্প্রতি থাই লিগ ৩-এর সেমি-পেশাদার ক্লাব এফসি ইয়ালার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজের স্বপ্নের পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু এক নিমেষেই সব শেষ হয়ে গেল। তাঁর অকালপ্রয়াণে ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রসঙ্গত, এর আগেও ২০০৪ সালে চিনের ১৮ বছর বয়সি ফুটবলার জিয়াং তাও একইভাবে মাঠে বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে কলকাতা লিগেও বজ্রপাতের আশঙ্কায় একাধিক ম্যাচ বন্ধ রাখতে দেখা গিয়েছে। তবে থাইল্যান্ডের এই ভয়াবহ পরিণতি আবারও প্রশ্ন তুলে দিল দুর্যোগের মধ্যে খেলা চালানোর নিরাপত্তা নিয়ে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : tragicdeath HiddenStoriesNews FOOTBALLNEWS ThaiLeague SafwanAwe LightningAccident SportsNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


আকাশ চিরে নামল বজ্রপাত, সবুজ মাঠেই প্রাণ হারালেন ২৪ বছরের প্রতিভাবান ফুটবলার!

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
ব্যাংকক: প্রবল বৃষ্টির তোয়াক্কা না করেই মাঠে গড়িয়েছিল ফুটবল। কিন্তু আচমকাই নেমে আসা এক মরণসূচ আকাশে চিরে শেষ করে দিল এক তরুণ উদীয়মান তারকার প্রাণ। থাইল্যান্ডের মাঠে খেলা চলাকালীন বজ্রপাতে বেঘোরে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি ফুটবলার সাফওয়ান আওয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় সাফওয়ানের পাশাপাশি মাঠে থাকা আরও ১২ জন ফুটবলার গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পরপরই বাতিল করে দেওয়া হয় ম্যাচটি।ভাইরাল হওয়া সিসিটিভি ও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রবল বর্ষণের মধ্যেই দুই দলের তীব্র লড়াই চলছিল। হঠাৎই পেনাল্টি বক্সের কাছে বিকট শব্দে আছড়ে পড়ে বাজ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। সতীর্থেরা দ্রুত মাঠেই সাফওয়ানের বুকে সিপিআর (CPR) দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ফুটবলার। পুলিশের তরফে জানানো হয়েছে, আহত ১২ জন ফুটবলারের মধ্যে ২২ বছর বয়সি মালয়েশিয়ার খেলোয়াড় আলিফ এজ্জাহান জুলকিফলিও রয়েছেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।উইঙ্গার ও ফরোয়ার্ড— দুই বিভাগেই সমান পারদর্শী সাফওয়ান সম্প্রতি থাই লিগ ৩-এর সেমি-পেশাদার ক্লাব এফসি ইয়ালার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজের স্বপ্নের পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু এক নিমেষেই সব শেষ হয়ে গেল। তাঁর অকালপ্রয়াণে ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রসঙ্গত, এর আগেও ২০০৪ সালে চিনের ১৮ বছর বয়সি ফুটবলার জিয়াং তাও একইভাবে মাঠে বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে কলকাতা লিগেও বজ্রপাতের আশঙ্কায় একাধিক ম্যাচ বন্ধ রাখতে দেখা গিয়েছে। তবে থাইল্যান্ডের এই ভয়াবহ পরিণতি আবারও প্রশ্ন তুলে দিল দুর্যোগের মধ্যে খেলা চালানোর নিরাপত্তা নিয়ে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত