Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জেন জি-র দাবিতে অগ্নিগর্ভ রাঁচি! জলকামান অগ্রাহ্য করে বিধানসভা অভিমুখে পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
জেন জি-র দাবিতে অগ্নিগর্ভ রাঁচি! জলকামান অগ্রাহ্য করে বিধানসভা অভিমুখে পড়ুয়ারা
ছবি সংগৃহীত

রাঁচি: ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ফের উত্তাল রাজ্য। সোমবার রাঁচিতে ‘বিধানসভা মার্চ’-এর ডাক দিয়েছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। সেই মতো সকাল থেকেই বিধানসভা অভিমুখে মিছিল শুরু করেন তাঁরা। 


বিধানসভা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের কাছে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। পরে ফের ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে বলে অভিযোগ। জলকামানের সামনে দাঁড়িয়েই স্লোগান দিতে দেখা যায় তাঁদের। আন্দোলনকারীদের মূল দাবি, JPSC এবং JSSC-সহ সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পরীক্ষা পদ্ধতিতে সংস্কার এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতেও সরব তাঁরা। গত কয়েকদিন ধরে এই দাবিতেই আন্দোলন চলছে। ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতোও টানা অনশনে রয়েছেন।   পড়ুয়াদের আন্দোলনের পাশাপাশি একই ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারাণ্ডি, আদিত্য সাহু-সহ দলের কর্মীরা। পরে পুলিশ তাঁদের আটক করে।


অন্যদিকে, ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে জানিয়েছেন যে সরকার পড়ুয়াদের একাধিক দাবি মেনে নিয়েছে। নিয়োগ পদ্ধতিতে সংস্কারের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে JSSC-CGL পরীক্ষা বাতিলের দাবি আদালতের নির্দেশের সঙ্গে যুক্ত থাকায় সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানিয়েছেন মন্ত্রী। সরকারের তরফে দাবি করা হয়েছে, আন্দোলন শান্তিপূর্ণ থাকলে জলকামান বা লাঠিচার্জের প্রয়োজন নেই।

বিষয় : Jharkhand Ranchi Student Protest Agitation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


জেন জি-র দাবিতে অগ্নিগর্ভ রাঁচি! জলকামান অগ্রাহ্য করে বিধানসভা অভিমুখে পড়ুয়ারা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
রাঁচি: ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ফের উত্তাল রাজ্য। সোমবার রাঁচিতে ‘বিধানসভা মার্চ’-এর ডাক দিয়েছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। সেই মতো সকাল থেকেই বিধানসভা অভিমুখে মিছিল শুরু করেন তাঁরা। বিধানসভা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের কাছে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। পরে ফের ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে বলে অভিযোগ। জলকামানের সামনে দাঁড়িয়েই স্লোগান দিতে দেখা যায় তাঁদের। আন্দোলনকারীদের মূল দাবি, JPSC এবং JSSC-সহ সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পরীক্ষা পদ্ধতিতে সংস্কার এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতেও সরব তাঁরা। গত কয়েকদিন ধরে এই দাবিতেই আন্দোলন চলছে। ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতোও টানা অনশনে রয়েছেন।   পড়ুয়াদের আন্দোলনের পাশাপাশি একই ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারাণ্ডি, আদিত্য সাহু-সহ দলের কর্মীরা। পরে পুলিশ তাঁদের আটক করে।অন্যদিকে, ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে জানিয়েছেন যে সরকার পড়ুয়াদের একাধিক দাবি মেনে নিয়েছে। নিয়োগ পদ্ধতিতে সংস্কারের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে JSSC-CGL পরীক্ষা বাতিলের দাবি আদালতের নির্দেশের সঙ্গে যুক্ত থাকায় সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানিয়েছেন মন্ত্রী। সরকারের তরফে দাবি করা হয়েছে, আন্দোলন শান্তিপূর্ণ থাকলে জলকামান বা লাঠিচার্জের প্রয়োজন নেই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত