Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অন্নপূর্ণার টাকা পাননি যাঁরা, তাঁদের জন্য সুখবর! ‘আন্ডার প্রসেস’ আবেদনও হচ্ছে অ্যাপ্রুভ, ঢুকছে টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
অন্নপূর্ণার টাকা পাননি যাঁরা, তাঁদের জন্য সুখবর! ‘আন্ডার প্রসেস’ আবেদনও হচ্ছে অ্যাপ্রুভ, ঢুকছে টাকা
ছবি সংগৃহীত

কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন বহু মহিলা। তাঁদের জন্য এবার স্বস্তির খবর। ‘আন্ডার প্রসেস’ থাকা আবেদনগুলির যাচাই শেষ করে ধাপে ধাপে সেগুলি অ্যাপ্রুভ করা হচ্ছে। যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা।

সরকারের তরফে জানানো হয়েছিল, ২০ আগস্টের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে তারিখ পেরিয়ে গেলেও টাকা পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ২২ আগস্টও বেশ কিছু ‘আন্ডার প্রসেস’ আবেদন অ্যাপ্রুভ হচ্ছে বলে দাবি করা হয়েছে। কারণ, বিপুল সংখ্যক আবেদন যাচাই করতে সময় লাগছে। প্রশাসনের বক্তব্য, কারও আবেদন ‘আন্ডার প্রসেস’ থাকলেই যে তিনি টাকা পাবেন না, এমনটা নয়। প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর আবেদনটি অনুমোদিত হলে তাঁর অ্যাকাউন্টেও টাকা পৌঁছবে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছতে শুরু করেছে।

অন্যদিকে, ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে এখনও প্রায় ১৪ লক্ষ আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে। ফলে তাঁদের ক্ষেত্রেও পরবর্তী সময়ে স্টেটাস বদলানোর সম্ভাবনা রয়েছে। কেউ কেউ অভিযোগ করেছিলেন, আগের মাসে টাকা পেলেও নতুন কিস্তিতে তাঁদের আবেদন ফের ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্যদের টাকা দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে।

বিষয় : annapurnayojana womenwelfare government scheme financial assistance

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২২ আগস্ট ২০২৬


অন্নপূর্ণার টাকা পাননি যাঁরা, তাঁদের জন্য সুখবর! ‘আন্ডার প্রসেস’ আবেদনও হচ্ছে অ্যাপ্রুভ, ঢুকছে টাকা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন বহু মহিলা। তাঁদের জন্য এবার স্বস্তির খবর। ‘আন্ডার প্রসেস’ থাকা আবেদনগুলির যাচাই শেষ করে ধাপে ধাপে সেগুলি অ্যাপ্রুভ করা হচ্ছে। যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা।সরকারের তরফে জানানো হয়েছিল, ২০ আগস্টের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে তারিখ পেরিয়ে গেলেও টাকা পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ২২ আগস্টও বেশ কিছু ‘আন্ডার প্রসেস’ আবেদন অ্যাপ্রুভ হচ্ছে বলে দাবি করা হয়েছে। কারণ, বিপুল সংখ্যক আবেদন যাচাই করতে সময় লাগছে। প্রশাসনের বক্তব্য, কারও আবেদন ‘আন্ডার প্রসেস’ থাকলেই যে তিনি টাকা পাবেন না, এমনটা নয়। প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর আবেদনটি অনুমোদিত হলে তাঁর অ্যাকাউন্টেও টাকা পৌঁছবে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছতে শুরু করেছে।অন্যদিকে, ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে এখনও প্রায় ১৪ লক্ষ আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে। ফলে তাঁদের ক্ষেত্রেও পরবর্তী সময়ে স্টেটাস বদলানোর সম্ভাবনা রয়েছে। কেউ কেউ অভিযোগ করেছিলেন, আগের মাসে টাকা পেলেও নতুন কিস্তিতে তাঁদের আবেদন ফের ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্যদের টাকা দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত