Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Suvendu Adhikari: দুষ্কৃতীদের আঙুল ভেঙে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গ সফরে উন্নয়নের একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari: দুষ্কৃতীদের আঙুল ভেঙে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গ সফরে উন্নয়নের একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর
মূর্তির নতুন সেতু উদ্বোধনে মুখ্যমন্ত্রী। নিজস্ব ছবি

কোচবিহার ও জলপাইগুড়ি: নারী নিরাপত্তায় কোনও আপোস নয়। 

উত্তরবঙ্গের কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হিসাবে নিজের প্রথম উত্তরবঙ্গ সফর শুরু করেই কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, শিশু থেকে রাজ্যের মেয়েদের নিরাপত্তায় কোনও আপোস চলবে না। তাঁর সাফ নির্দেশ, ‘‘বোন-দিদি বা কোনও মহিলার দিকে কেউ যদি খারাপ উদ্দেশ্যে আঙুল তোলে, তবে সেই আঙুল ভেঙে দিতে হবে। এসব ক্ষেত্রে পুলিশকে আইন মেনে যা করার, কড়া হাতে করতে হবে।’’

মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম কোচবিহারে আসেন শুভেন্দু। বছরখানেক আগে বিরোধী দলনেতা হিসেবে কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে খাগড়াবাড়ি মোড়ে তাঁর কনভয়ে হামলা ও বুলেটপ্রুফ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু এদিন বলেন, ‘‘আমি ঈশ্বরে বিশ্বাস করি। ভগবান আছেন, আর আছেন সাধারণ জনগণ।’’ 

কোচবিহারে পৌঁছেই তিনি প্রসিদ্ধ মদনমোহন মন্দিরে পুজো ও আরতি দেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্দির থেকে বেরিয়ে এবং পরবর্তীতে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, কোচবিহারকে ঢেলে সাজাতে টাকার কোনো খামতি হবে না। আগামী এক বছরের মধ্যে কোচবিহারবাসীর সমস্ত চাওয়া-পাওয়া পূর্ণ করা হবে।

প্রশাসনিক বৈঠকে জাতীয় সড়ক সম্প্রসারণ, সীমান্ত সুরক্ষা, পুজোর আগে পথ সংস্কার এবং বিমানবন্দর চুক্তির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, চলতি মাসের ২৮ তারিখ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু রাজ্যে আসছেন, তখন কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। 

স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে বাম ও তৃণমূলের বিগত আমলকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন এতদিনেও কোচবিহার মেডিক্যাল কলেজে হৃদরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেই! এর পাশাপাশি অসম থেকে বেআইনি কয়লা ও সুপারি পাচার রোধে সীমান্ত এলাকায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘কোনও বেনিফিসারি বা সুবিধাভোগীদের থেকে টাকা তুললে সোজা জেলে যেতে হবে।’’

কোচবিহারের কর্মসূচি সেরে জলপাইগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে মূর্তি নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন সেতুর উদ্বোধন করেন তিনি। নাগরাকাটার সঙ্গে জলপাইগুড়ির সংযোগকারী এই সেতু চালুর পাশাপাশি তিনি জানান, আরও দুটি সেতুর নির্মাণকাজ দ্রুত গতিতে চলছে। পাশাপাশি গত বছরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কালীখোলা ব্রিজের পুনর্নির্মাণের সরকারি অনুমোদন দেন তিনি। 

চা বাগান প্রসঙ্গে শুভেন্দু জানান, কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে রাজ্য চা শ্রমিকদের জন্য ৩৩০ কোটি টাকা অনুদান পেয়েছে। বন্ধ চা বাগান চালু করা এবং পুজোর মরশুমে শ্রমিকদের ২০ শতাংশ বোনাস সুনিশ্চিত করতে রাজ্য সরকার সব পদক্ষেপ করছে।

দিনের শেষে বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। জলদাপাড়ার পিলখানার দুটি হস্তী শাবকের নামকরণ করার পাশাপাশি বন দফতরের আয়োজিত বন্যপ্রাণীদের আটক রাখা দেহাংশ নষ্ট করার কর্মসূচিতেও উপস্থিত ছিলেন তিনি। সভা শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।

বিষয় : HiddenStoriesNews #SuvenduAdhikari #CoochBehar #NorthBengalTour #ZeroTolerance #WomenSafety #Jalpaiguri #BridgeInauguration #TeaGardenWorkers #BengalNews #BreakingNewsBangla

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


Suvendu Adhikari: দুষ্কৃতীদের আঙুল ভেঙে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গ সফরে উন্নয়নের একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কোচবিহার ও জলপাইগুড়ি: নারী নিরাপত্তায় কোনও আপোস নয়। উত্তরবঙ্গের কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হিসাবে নিজের প্রথম উত্তরবঙ্গ সফর শুরু করেই কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, শিশু থেকে রাজ্যের মেয়েদের নিরাপত্তায় কোনও আপোস চলবে না। তাঁর সাফ নির্দেশ, ‘‘বোন-দিদি বা কোনও মহিলার দিকে কেউ যদি খারাপ উদ্দেশ্যে আঙুল তোলে, তবে সেই আঙুল ভেঙে দিতে হবে। এসব ক্ষেত্রে পুলিশকে আইন মেনে যা করার, কড়া হাতে করতে হবে।’’মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম কোচবিহারে আসেন শুভেন্দু। বছরখানেক আগে বিরোধী দলনেতা হিসেবে কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে খাগড়াবাড়ি মোড়ে তাঁর কনভয়ে হামলা ও বুলেটপ্রুফ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু এদিন বলেন, ‘‘আমি ঈশ্বরে বিশ্বাস করি। ভগবান আছেন, আর আছেন সাধারণ জনগণ।’’ কোচবিহারে পৌঁছেই তিনি প্রসিদ্ধ মদনমোহন মন্দিরে পুজো ও আরতি দেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্দির থেকে বেরিয়ে এবং পরবর্তীতে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, কোচবিহারকে ঢেলে সাজাতে টাকার কোনো খামতি হবে না। আগামী এক বছরের মধ্যে কোচবিহারবাসীর সমস্ত চাওয়া-পাওয়া পূর্ণ করা হবে।প্রশাসনিক বৈঠকে জাতীয় সড়ক সম্প্রসারণ, সীমান্ত সুরক্ষা, পুজোর আগে পথ সংস্কার এবং বিমানবন্দর চুক্তির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, চলতি মাসের ২৮ তারিখ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু রাজ্যে আসছেন, তখন কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে বাম ও তৃণমূলের বিগত আমলকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন এতদিনেও কোচবিহার মেডিক্যাল কলেজে হৃদরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেই! এর পাশাপাশি অসম থেকে বেআইনি কয়লা ও সুপারি পাচার রোধে সীমান্ত এলাকায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘কোনও বেনিফিসারি বা সুবিধাভোগীদের থেকে টাকা তুললে সোজা জেলে যেতে হবে।’’কোচবিহারের কর্মসূচি সেরে জলপাইগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে মূর্তি নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন সেতুর উদ্বোধন করেন তিনি। নাগরাকাটার সঙ্গে জলপাইগুড়ির সংযোগকারী এই সেতু চালুর পাশাপাশি তিনি জানান, আরও দুটি সেতুর নির্মাণকাজ দ্রুত গতিতে চলছে। পাশাপাশি গত বছরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কালীখোলা ব্রিজের পুনর্নির্মাণের সরকারি অনুমোদন দেন তিনি। চা বাগান প্রসঙ্গে শুভেন্দু জানান, কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে রাজ্য চা শ্রমিকদের জন্য ৩৩০ কোটি টাকা অনুদান পেয়েছে। বন্ধ চা বাগান চালু করা এবং পুজোর মরশুমে শ্রমিকদের ২০ শতাংশ বোনাস সুনিশ্চিত করতে রাজ্য সরকার সব পদক্ষেপ করছে।দিনের শেষে বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। জলদাপাড়ার পিলখানার দুটি হস্তী শাবকের নামকরণ করার পাশাপাশি বন দফতরের আয়োজিত বন্যপ্রাণীদের আটক রাখা দেহাংশ নষ্ট করার কর্মসূচিতেও উপস্থিত ছিলেন তিনি। সভা শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত