Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: মন্ত্রিত্বের ব্যস্ততার মাঝেই সুরের টানে! পুজোয় গান রেকর্ড করলেন সুমনা সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026: মন্ত্রিত্বের ব্যস্ততার মাঝেই সুরের টানে! পুজোয় গান রেকর্ড করলেন সুমনা সরকার
ছবিঃ সংগৃহীত

ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা। গান শেখার হাতেখড়ি হয়েছিল মা-মাসির কাছে। বাড়িতে বাবার তবলার সুর, তারপর থেকেই গানের প্রতি টান আরও বেড়ে যায়। পড়াশোনা, রাজনীতি, দায়িত্ব সামলাতে সামলাতে বেড়ে ওঠা, কিন্তু জীবন থেকে গান হারিয়ে যায়নি। গান কখনও পেশা হয়ে ওঠেনি ঠিকই কিন্তু ভালোবাসাটা থেকে গিয়েছে। সেই পুরনো টান থেকেই পুজোর আগে ধরা দিলন একদম অন্য ছন্দে। এবার পুজোর জন্য গান রেকর্ড করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। 


বর্তমানে মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন সুমনা। ব্যস্ততা এখন তাঁর নিত্যসঙ্গী। স্বাস্থ্য দফতরের কাজের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল পরিদর্শনেও যেতে হয়। ফলে নিয়মিত রেয়াজের সময় মেলে না। কিন্তু গানের প্রতি ভালোবাসা যে একেবারেই কমেনি। সেই ভালোবাসা থেকেই পুজোর আগে স্টুডিওতে গান রেকর্ড করে তাঁর প্রমাণ দিলেই সুমনা। সুমনার গানের যাত্রা তাই বেশ পুরনো। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে খেয়াল নিয়ে পড়াশোনাও করেছেন।


বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কিন্তু এরই মাঝে বলাগড়ে গান গাওয়ার অনুরোধ আসে। সেই সুযোগ হাতছাড়া না করে তিনি গান রেকর্ড করে ফেলেন পুজোর নতুন গান। সুমনা জানান, ‘‘আমার বিধানসভা কেন্দ্র বলাগড়ের সকলেই জানেন যে আমাকে বললেই আমি গান গাই। কোনও রাজনৈতিক কর্মসূচিতে গেলেও অনেকে অনুরোধ করেন। গান আমার কাছে একদম নতুন কিছু না, বরং দীর্ঘদিনের সম্পর্ক। এবার আমাকে এঁরা খুব অনুরোধ জানালেন যে পুজোয় একটা গান করতে হবে, আমিও রাজি হয়ে গেলাম। অনেকদিন পর গান রেকর্ড করে ভালো লাগল।” 

বিষয় : West Bengal Hoogly Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


Durga Puja 2026: মন্ত্রিত্বের ব্যস্ততার মাঝেই সুরের টানে! পুজোয় গান রেকর্ড করলেন সুমনা সরকার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা। গান শেখার হাতেখড়ি হয়েছিল মা-মাসির কাছে। বাড়িতে বাবার তবলার সুর, তারপর থেকেই গানের প্রতি টান আরও বেড়ে যায়। পড়াশোনা, রাজনীতি, দায়িত্ব সামলাতে সামলাতে বেড়ে ওঠা, কিন্তু জীবন থেকে গান হারিয়ে যায়নি। গান কখনও পেশা হয়ে ওঠেনি ঠিকই কিন্তু ভালোবাসাটা থেকে গিয়েছে। সেই পুরনো টান থেকেই পুজোর আগে ধরা দিলন একদম অন্য ছন্দে। এবার পুজোর জন্য গান রেকর্ড করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। বর্তমানে মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন সুমনা। ব্যস্ততা এখন তাঁর নিত্যসঙ্গী। স্বাস্থ্য দফতরের কাজের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল পরিদর্শনেও যেতে হয়। ফলে নিয়মিত রেয়াজের সময় মেলে না। কিন্তু গানের প্রতি ভালোবাসা যে একেবারেই কমেনি। সেই ভালোবাসা থেকেই পুজোর আগে স্টুডিওতে গান রেকর্ড করে তাঁর প্রমাণ দিলেই সুমনা। সুমনার গানের যাত্রা তাই বেশ পুরনো। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে খেয়াল নিয়ে পড়াশোনাও করেছেন।বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কিন্তু এরই মাঝে বলাগড়ে গান গাওয়ার অনুরোধ আসে। সেই সুযোগ হাতছাড়া না করে তিনি গান রেকর্ড করে ফেলেন পুজোর নতুন গান। সুমনা জানান, ‘‘আমার বিধানসভা কেন্দ্র বলাগড়ের সকলেই জানেন যে আমাকে বললেই আমি গান গাই। কোনও রাজনৈতিক কর্মসূচিতে গেলেও অনেকে অনুরোধ করেন। গান আমার কাছে একদম নতুন কিছু না, বরং দীর্ঘদিনের সম্পর্ক। এবার আমাকে এঁরা খুব অনুরোধ জানালেন যে পুজোয় একটা গান করতে হবে, আমিও রাজি হয়ে গেলাম। অনেকদিন পর গান রেকর্ড করে ভালো লাগল।” 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত