Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kunal Ghosh : তাঁকে খুন করা হতে পারে, বেলেঘাটায় বিস্ফোরক অভিযোগ কুণালের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
Kunal Ghosh : তাঁকে খুন করা হতে পারে, বেলেঘাটায় বিস্ফোরক অভিযোগ কুণালের
সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিজস্ব ছবি

কলকাতা: উত্তরপাড়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এবার খোদ নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটা! 

একদিন আগেই শ্রীরামপুরের সভায় যাওয়ার পথে হামলার মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আর রবিবার সকালে নিজের কেন্দ্রেই পিস্তল ও হাতুড়ি হাতে একদল দুষ্কৃতী তাঁকে তাড়া করার অভিযোগ তুললেন। 

গাড়ির কাচ ভাঙচুর থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের বন্দুক বের করতে বাধ্য হওয়া, ছবিটা যেন কোনও ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য। দু’-দু’বার এই প্রাণঘাতী আক্রমণের পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। আর এই ঘটনার পরপরই কুণাল ঘোষের অভিযোগ, "আমাকে যে কোনও দিন মেরে ফেলতে পারে ওরা! মেরে ফেললেও আমার কণ্ঠরোধ করা যাবে না।"

রবিবার সকালে ৩৬ নম্বর ওয়ার্ডে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পরেই রিভলভার হাতে কয়েক জন দুষ্কৃতী তাঁর গাড়ি অনুসরণ করতে শুরু করে। নারকেলডাঙার কাছে আসতেই একের পর এক পাথর ছোঁড়া হয় গাড়ির সামনের ও পিছনের কাচ লক্ষ্য করে। এমনকি হাতুড়ি দিয়েও গাড়ির কাচ ভাঙার চেষ্টা চালায় দুষ্কৃতীরা।

পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে বাইক বাহিনীর হাত থেকে বাঁচতে নারকেলডাঙার দিকে গাড়ি ঘোরান বিধায়ক। অভিযোগ, সেখানেও ওভারটেক করে গাড়ির পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। কুণালের কথায়, "ঠিক হিন্দি বা দক্ষিণী সিনেমায় যেমন দেখা যায়, সেভাবেই গাড়ি ঘিরে ধরেছিল। আমার জামার কলার চেপে ধরা হয়।" 

বিধায়কের নিরাপত্তা রক্ষীরা অগত্যা নিজেদের রিভলভার বের করে প্রাণরক্ষায় তৎপর হতে বাধ্য হন। কুণাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাকে গুলি করে মেরে ফেলা হতে পারে। যে দিন মারা যাব, সে দিন আমার গুলিবিদ্ধ দেহের ছবি তুলবেন।"

পরপর দুটি হামলার পেছনেই সরাসরি বিজেপির হাত রয়েছে বলে আঙুল তুলেছেন কুণাল। পাশাপাশি দলত্যাগীদেরও এই আক্রমণের নেপথ্যে কাঠগড়ায় তুলেছেন তিনি। শনিবারই শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণালের গাড়ি লক্ষ্য করে ডিম, পাথর ও রড নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। নিজের সোশাল মিডিয়ায় ঘটনার প্রমাণ ও বিজেপি বিধায়কের সঙ্গে অভিযুক্তদের ছবি পোস্ট করে তিনি অভিযোগ জানান।

শনিবার হামলার পর গাড়ি ঘুরিয়ে সটান ভবানী ভবনে গিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়েছিলেন বিধায়ক। আর রবিবারের ঘটনার পর লিখিত অভিযোগ জানাতে সোজা নারকেলডাঙা থানায় হাজির হন তিনি। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি। 

রাজ্য বিজেপি নেতৃত্ব ও মুখপাত্র দেবজিৎ সরকার জানান, "বিজেপি এসব কেন করতে যাবে? কুণালবাবুর নিজের দলের লোকেরাই তাঁর উপর হামলা চালাচ্ছে।" দলীয় কোন্দল ধামাচাপা দিতেই কুণাল বিজেপির নাম জড়াচ্ছেন বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে পর পর দু’বার আক্রমণের মুখে পড়ে খোদ শাসকদলের বিধায়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।

বিষয় : #HiddenStoriesNews #KunalGhosh #BeliaghataAttack #UttarparaAttack #WestBengalPolitics #KolkataNews #TMCVsBJP #KolkataPolice #BreakingNewsBengali #TrinamoolCongress #BengalPolitics

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


Kunal Ghosh : তাঁকে খুন করা হতে পারে, বেলেঘাটায় বিস্ফোরক অভিযোগ কুণালের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: উত্তরপাড়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এবার খোদ নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটা! একদিন আগেই শ্রীরামপুরের সভায় যাওয়ার পথে হামলার মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আর রবিবার সকালে নিজের কেন্দ্রেই পিস্তল ও হাতুড়ি হাতে একদল দুষ্কৃতী তাঁকে তাড়া করার অভিযোগ তুললেন। গাড়ির কাচ ভাঙচুর থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের বন্দুক বের করতে বাধ্য হওয়া, ছবিটা যেন কোনও ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য। দু’-দু’বার এই প্রাণঘাতী আক্রমণের পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। আর এই ঘটনার পরপরই কুণাল ঘোষের অভিযোগ, "আমাকে যে কোনও দিন মেরে ফেলতে পারে ওরা! মেরে ফেললেও আমার কণ্ঠরোধ করা যাবে না।"রবিবার সকালে ৩৬ নম্বর ওয়ার্ডে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পরেই রিভলভার হাতে কয়েক জন দুষ্কৃতী তাঁর গাড়ি অনুসরণ করতে শুরু করে। নারকেলডাঙার কাছে আসতেই একের পর এক পাথর ছোঁড়া হয় গাড়ির সামনের ও পিছনের কাচ লক্ষ্য করে। এমনকি হাতুড়ি দিয়েও গাড়ির কাচ ভাঙার চেষ্টা চালায় দুষ্কৃতীরা।পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে বাইক বাহিনীর হাত থেকে বাঁচতে নারকেলডাঙার দিকে গাড়ি ঘোরান বিধায়ক। অভিযোগ, সেখানেও ওভারটেক করে গাড়ির পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। কুণালের কথায়, "ঠিক হিন্দি বা দক্ষিণী সিনেমায় যেমন দেখা যায়, সেভাবেই গাড়ি ঘিরে ধরেছিল। আমার জামার কলার চেপে ধরা হয়।" বিধায়কের নিরাপত্তা রক্ষীরা অগত্যা নিজেদের রিভলভার বের করে প্রাণরক্ষায় তৎপর হতে বাধ্য হন। কুণাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাকে গুলি করে মেরে ফেলা হতে পারে। যে দিন মারা যাব, সে দিন আমার গুলিবিদ্ধ দেহের ছবি তুলবেন।"পরপর দুটি হামলার পেছনেই সরাসরি বিজেপির হাত রয়েছে বলে আঙুল তুলেছেন কুণাল। পাশাপাশি দলত্যাগীদেরও এই আক্রমণের নেপথ্যে কাঠগড়ায় তুলেছেন তিনি। শনিবারই শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণালের গাড়ি লক্ষ্য করে ডিম, পাথর ও রড নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। নিজের সোশাল মিডিয়ায় ঘটনার প্রমাণ ও বিজেপি বিধায়কের সঙ্গে অভিযুক্তদের ছবি পোস্ট করে তিনি অভিযোগ জানান।শনিবার হামলার পর গাড়ি ঘুরিয়ে সটান ভবানী ভবনে গিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়েছিলেন বিধায়ক। আর রবিবারের ঘটনার পর লিখিত অভিযোগ জানাতে সোজা নারকেলডাঙা থানায় হাজির হন তিনি। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি। রাজ্য বিজেপি নেতৃত্ব ও মুখপাত্র দেবজিৎ সরকার জানান, "বিজেপি এসব কেন করতে যাবে? কুণালবাবুর নিজের দলের লোকেরাই তাঁর উপর হামলা চালাচ্ছে।" দলীয় কোন্দল ধামাচাপা দিতেই কুণাল বিজেপির নাম জড়াচ্ছেন বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে পর পর দু’বার আক্রমণের মুখে পড়ে খোদ শাসকদলের বিধায়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত