Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sumit Roy Arrest : শালবনী জমি-কাণ্ডে গ্রেফতার অভিষেকের পিএ সুমিত রায়!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
Sumit Roy Arrest : শালবনী জমি-কাণ্ডে গ্রেফতার অভিষেকের পিএ সুমিত রায়!
গ্রেফতার অভিষেকের আপ্ত-সহায়ক।

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় গ্রেফতারির ফাঁস কি আর চেপে বসল!

বৃহস্পতিবার কালাীঘাটে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হল আপ্ত-সহায়ক সুমিত রায়কে। পশ্চিম মেদিনীপুরের শালবনীর একটি জমি কেলেঙ্কারির ঘটনায় আজ তাঁকে গ্রেফতার করল সিআইডি। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ উঠে যেতেই গ্রেফতার হলেন সুমিত। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ভবনীভবনে। 

এদিন, সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে এদিনই সুমিতের রক্ষাকবচ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট। হাতে নির্দেশ পেয়েই কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ি ঘিরে পেলেন গোয়েন্দারা। সঙ্গে যায় রাজ্য পুলিশের এসটিএফ। সিআইডি আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে যেতেই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের পর গেট খুলে ভিতরে ঢোকেন সিআইডি আধিকারিকেরা। গেট খুলতেই দেখা যায় সুমিতকে। সঙ্গে সঙ্গে অভিষেকের আপ্তসহায়ককে ঘিরে ফেলে পুলিশ। তার পর তাঁকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল তাঁকে। 

শালবনিতে জমি-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত। সেই মামলায় আগাম জামিনের জন্য হাই কোর্টের দ্বারস্থ হলেও তা খারিজ করে দেওয়া হয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে যান সুমিত। বুধবার মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। 

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews #HiddenStoriesNews #SalboniLandScam #SumitRoyArrested #BengalPolitics #WBNews #BreakigNewsBengal #SumitRoy #WestBengalPolice #CorruptionCase #KolkataNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


Sumit Roy Arrest : শালবনী জমি-কাণ্ডে গ্রেফতার অভিষেকের পিএ সুমিত রায়!

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় গ্রেফতারির ফাঁস কি আর চেপে বসল!বৃহস্পতিবার কালাীঘাটে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হল আপ্ত-সহায়ক সুমিত রায়কে। পশ্চিম মেদিনীপুরের শালবনীর একটি জমি কেলেঙ্কারির ঘটনায় আজ তাঁকে গ্রেফতার করল সিআইডি। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ উঠে যেতেই গ্রেফতার হলেন সুমিত। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ভবনীভবনে। এদিন, সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে এদিনই সুমিতের রক্ষাকবচ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট। হাতে নির্দেশ পেয়েই কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ি ঘিরে পেলেন গোয়েন্দারা। সঙ্গে যায় রাজ্য পুলিশের এসটিএফ। সিআইডি আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে যেতেই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের পর গেট খুলে ভিতরে ঢোকেন সিআইডি আধিকারিকেরা। গেট খুলতেই দেখা যায় সুমিতকে। সঙ্গে সঙ্গে অভিষেকের আপ্তসহায়ককে ঘিরে ফেলে পুলিশ। তার পর তাঁকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল তাঁকে। শালবনিতে জমি-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত। সেই মামলায় আগাম জামিনের জন্য হাই কোর্টের দ্বারস্থ হলেও তা খারিজ করে দেওয়া হয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে যান সুমিত। বুধবার মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত