Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sonagachi: পুজোর মুখে বদলে গেল সোনাগাছির চেনা ছবি! গ্রাহক কমতেই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬
Sonagachi: পুজোর মুখে বদলে গেল সোনাগাছির চেনা ছবি! গ্রাহক কমতেই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নেপথ্যে কী?
পুজোর মুখে গ্রাহক কমেছে সোনাগাছিতে। সংগৃহীত ছবি

কলকাতাঃ পুজো যত সামনে আসছে, ততই বদলে যাচ্ছে কলকাতার সোনাগাছির চেনা ছবি। যে সময়টা গ্রাহকদের আনাগোনা বাড়ার কথা, সেই সময়েই উল্টো কমছে ভিড়। এর ফলে যৌনকর্মীদের ব্যবসায় পড়ছে ভাঁটা। যৌনকর্মীদের একাংশের দাবি, এর  নেপথ্যে রয়েছে ছিনতাই ও হেনস্তার একাধিক অভিযোগ। সোনাগাছিতে ঢোকার পর গ্রাহকদের সঙ্গে টাকা-পয়সা, মোবাইল বা অন্যান্য জিনিসপত্র নিয়ে সমস্যার ঘটনা ঘটছে। বারবার অভিযোগ জানিয়েও পরিস্থিতির পুরোপুরি বদল হয়নি বলে জানিয়েছেন তাঁরা। 


দীর্ঘদিন ধরেই কলকাতার অন্যতম পরিচিত যৌনপল্লি শোভাবাজারের সোনাগাছি। সাত হাজারের বেশি যৌনকর্মী এখানে বাস করেন। করোনা অতিমারির সময় লকডাউনের প্রভাব পড়েছিল এই এলাকার ব্যবসাতেও। তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পুজোর মুখেই আবার নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যৌনকর্মীদের বক্তব্য, গ্রাহকদের হেনস্তা ও লুঠপাটের ঘটনা বেড়ে চলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কারণে গ্রাহকরা এখানে আসতে চাইছেন না। তাই গত কয়েক মাসে গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে পুজোর আগে আয় নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। দুর্বার মহিলা সমন্বয় সমিতির বক্তব্যেও একই অভিযোগ উঠে এসেছে। সংগঠনের সচিব বিশাখা লস্করের দাবি, “একটা চক্র এই কাজ করছে। এটা নতুন নয়। বহু বছর ধরে চলছে। ইদানীং এটা খুব বেড়ে গিয়েছে। যে কারণে এখানে গ্রাহক কম আসছেন। প্রায় ৫০ শতাংশ গ্রাহক কমে গিয়েছে।” 


অন্যদিকে, পুলিশের বক্তব্য, সোনাগাছিতে গ্রাহকদের সঙ্গে ছিনতাইয়ের অভিযোগের কথা তাদের অজানা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরাই থানায় লিখিত অভিযোগ করতে চান না। ফলে নির্দিষ্ট অভিযোগ বা তথ্যের অভাবে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ছে।

বিষয় : Kolkata Kolkata Police Sonagachi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬


Sonagachi: পুজোর মুখে বদলে গেল সোনাগাছির চেনা ছবি! গ্রাহক কমতেই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ পুজো যত সামনে আসছে, ততই বদলে যাচ্ছে কলকাতার সোনাগাছির চেনা ছবি। যে সময়টা গ্রাহকদের আনাগোনা বাড়ার কথা, সেই সময়েই উল্টো কমছে ভিড়। এর ফলে যৌনকর্মীদের ব্যবসায় পড়ছে ভাঁটা। যৌনকর্মীদের একাংশের দাবি, এর  নেপথ্যে রয়েছে ছিনতাই ও হেনস্তার একাধিক অভিযোগ। সোনাগাছিতে ঢোকার পর গ্রাহকদের সঙ্গে টাকা-পয়সা, মোবাইল বা অন্যান্য জিনিসপত্র নিয়ে সমস্যার ঘটনা ঘটছে। বারবার অভিযোগ জানিয়েও পরিস্থিতির পুরোপুরি বদল হয়নি বলে জানিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরেই কলকাতার অন্যতম পরিচিত যৌনপল্লি শোভাবাজারের সোনাগাছি। সাত হাজারের বেশি যৌনকর্মী এখানে বাস করেন। করোনা অতিমারির সময় লকডাউনের প্রভাব পড়েছিল এই এলাকার ব্যবসাতেও। তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পুজোর মুখেই আবার নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যৌনকর্মীদের বক্তব্য, গ্রাহকদের হেনস্তা ও লুঠপাটের ঘটনা বেড়ে চলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কারণে গ্রাহকরা এখানে আসতে চাইছেন না। তাই গত কয়েক মাসে গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে পুজোর আগে আয় নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। দুর্বার মহিলা সমন্বয় সমিতির বক্তব্যেও একই অভিযোগ উঠে এসেছে। সংগঠনের সচিব বিশাখা লস্করের দাবি, “একটা চক্র এই কাজ করছে। এটা নতুন নয়। বহু বছর ধরে চলছে। ইদানীং এটা খুব বেড়ে গিয়েছে। যে কারণে এখানে গ্রাহক কম আসছেন। প্রায় ৫০ শতাংশ গ্রাহক কমে গিয়েছে।” অন্যদিকে, পুলিশের বক্তব্য, সোনাগাছিতে গ্রাহকদের সঙ্গে ছিনতাইয়ের অভিযোগের কথা তাদের অজানা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরাই থানায় লিখিত অভিযোগ করতে চান না। ফলে নির্দিষ্ট অভিযোগ বা তথ্যের অভাবে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত